মোঃ আনোয়ার হোসেন :
৪৯ তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রথম দিনের আকর্শনীয় ইভেন্ট ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে দেশের দ্রুততম মানব হয়েছেন পুরুষ বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুল রহমান (১০.৫৪ মিনিট -স্বর্ণপদক) , ২য় স্থান লাভ করে রৌপ্য পদক পান বাংলাদেশ নেভীর মোঃ ইসমাইল ( ১০.৪৬ মিনিট) এবং বাংলাদেশ বিমান বাহিনীর মোঃ নাঈম ইসলাম ৩য় স্থান লাভ করে ব্রোঞ্জ পদক পান। অন্যদিকে মহিলা বিভাগে ১০০ মিটার দৌড়া প্রথম স্থান লাভ করে স্বর্ণপদক জিতে দ্রুততম মানবীর খেতাব পান বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আকতার (১২.১০ মি)। দ্বিতীয় ও তৃত্বীয় স্থান লাভ করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক লাভ করেন বাংলাদেশ সেনাবাহিনীর যথাক্রমে শরিফা খাতুন (১২.২৫ মি) এবং রেখা আকতার (১২.৩৪ মিনিট)।
বিকাল সাড়ে ৩ টায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং মাঠে উপস্থিত থেকে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা দেখে জাতীয় অ্যাথলেটদের উৎসাহ দেন।
তিনদিন ব্যাপী এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৪৫ জেলা, শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থার মোট ৪১০ এ্যাথলেট। তার মধ্যে পুরুষ প্রতিযোগি ৩১২ জন এবং মহিলা ৯৮ জন। তাদের সাথে ৬৫ জন থাকছেন টিম ম্যানেজার ও কোচ।
মাঠে উপস্থিত ছিলেন অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।
এবার তিনটি মাঠে অনুষ্ঠিত হবে – ঢাকার জাতীয় স্টেডিয়াম দৌড় প্রতিযোগাতা, ম্যারাথন পূর্বাচল ৩০০ ফিট ও সকল থ্রো প্রতিযোগিতা বনানীর আর্মি স্টেডিয়ামে। এবার কোন পৃষ্ঠোপষক ছাড়াই অনুষ্ঠিত হবে জাতীয় অ্যাথলেটিক্সে দুই গ্রুপে ৪০ টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। মহিলাদের ১৮ ও পুরুষদের ২২ টি ইভেন্ট।
প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত ফেডারেশনের সহ- সভাপতি এবং বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিব আব্দুন নাসের খান।
এবারের প্রতিযোগিতায় স্বর্ণপদক অ্যাথলেট পাবেন ৫ হাজার, রৌপ্য ৩ হাজার ও ব্রোঞ্জ পদক অর্জনকারীরা পাবেন ২ হাজার টাকার অর্থ পুরস্কার। আর রেকর্ডধারীরা পাবেন ২০ হাজার টাকা। প্রতিযোগিতার পর্দা নামবে ১৯ মে মঙ্গলবার।










Discussion about this post