ক্রীড়া প্রতিবেদক :
৪৯তম জাতীয় জাতীয় স্টেডিয়ামে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার দ্বিতীয় দিনে আরও ৪টি নতুন জাতীয় রেকর্ডসহ দুই দিনে মোট ৬টি নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এর মধ্যে মহিলাদের লংজাম্পে ভেঙে গেছে দীর্ঘ ১৮ বছরের পুরোনো এক ঐতিহাসিক রেকর্ড।
দুই দিনে মোট ২৮টি ইভেন্ট সমাপ্ত হওয়ার পর ১৫টি স্বর্ণপদক নিয়ে পদক তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ নৌবাহিনী।
সোমবার বিজয়ী অ্যাথলেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ আব্দুস সালাম। খেলোয়াড়দের উৎসাহিত করতে তিনি অ্যাথলেটিকস ফেডারেশনের দেওয়া পুরস্কারের সমপরিমাণ অর্থ নিজের পক্ষ থেকেও অ্যাথলেটদের ব্যক্তিগতভাবে প্রদান করেন।
দ্বিতীয় দিনে ৪টি নতুন জাতীয় রেকর্ড”
মহিলা লংজাম্প (১৮ বছরের রেকর্ড ভঙ্গ): ২০০৪ সালে ইসলামাবাদে ফৌজিয়া হুদা জুঁইয়ের গড়া ৬.০৬ মিটার দূরত্বের ১৮ বছরের পুরোনো রেকর্ডটি সোমবার ভেঙে দিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর স্বপ্না খাতুন। তিনি ৬.২৫ মিটার লাফিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন।
পুরুষ ডিসকাস থ্রো: বাংলাদেশ নৌবাহিনীর ফারুক আহমেদ ৪৭.৫৯ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন রেকর্ড গড়েন। তিনি ২০২৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীর আব্দুল আলিমের গড়া ৪৬.৯৪ মিটারের রেকর্ডটি ভাঙেন।
মহিলা ডিসকাস থ্রো: বাংলাদেশ নৌবাহিনীর জাফরিন আক্তার ৪৬.০৬ মিটার দূরত্ব অতিক্রম করে নিজের ২০২২ সালের রেকর্ড (৪৩.৪৯ মিটার) ভেঙে নতুন কীর্তি গড়েন।
মহিলা ৪০০ মিটার হার্ডেলস: বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষা খাতুন ১:০৩.১৭ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। ২০২৫ সালে এই ইভেন্টে তাঁর নিজেরই রেকর্ড ছিল ১:০৪.৫০ সেকেন্ড।
অন্যান্য আকর্ষনীয় ইভেন্টের ফলাফল
আজ সকাল ৬টায় ২০ কিলোমিটার হাঁটা ইভেন্টের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু হয় এবং ৪×১০০ মিটার রিলে ইভেন্টের মাধ্যমে শেষ হয়।
১১০ মিটার হার্ডেলস (পুরুষ): বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট ১৪.৬৪ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক অর্জন করেন। ১০০ মিটার হার্ডেলস (মহিলা): বিকেএসপির মোছাঃ তাসমিয়া হোসেন ১৪.৮৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জয় করেন।
৪০০ মিটার হার্ডেলস (পুরুষ): বাংলাদেশ সেনাবাহিনীর নাজিমুল হোসেন রনি ৫১.৯০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক অর্জন করেন। (উল্লেখ্য, ৪৮তম জাতীয় প্রতিযোগিতাতেও এই ইভেন্টে রেকর্ড করেছিলেন রনি)।
১ম দিনে ১৩টি ইভেন্ট ও ২য় দিনে সন্ধ্যা ৬.০০টা ১৫টি ইভেন্ট সম্পন্ন হয়েছে।
১৫ টি স্বর্ণ, ১২ টি রৌপ্য ও ০৭টি ব্রোঞ্জ মোট ৩৪টি পদক নিয়ে বাংলাদেশ নৌবাহিনী পদক তালিকার শীর্ষে অবস্থান করছে। ১১টি স্বর্ণ, ১৩টি রৌপ্য এবং ১৬টি ব্রোঞ্জ সহ মোট ৪০টি পদক নিয়ে ২য় অবস্থানে আছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ২টি স্বর্ণ ২ টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক মোট ০৬টি পদক নিয়ে ৩য় অবস্থানে আছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।










Discussion about this post