Wednesday, July 15, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

পল্লবীতে সরকারি জমি উদ্ধারে গিয়ে ধাওয়া খেলেন পুলিশ-ম্যাজিস্ট্রেট

May 20, 2026
in জাতীয়
পল্লবীতে সরকারি জমি উদ্ধারে গিয়ে ধাওয়া খেলেন পুলিশ-ম্যাজিস্ট্রেট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবীর বাউনিয়াবাধ এলাকায় জাতীয় গৃহায়নের দখলকৃত জমি উদ্ধারে পরিচালিত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সকাল ১০টার দিকে কালশী স্টিল ব্রিজ ও সুইচ গেট এলাকায় ঢাকা-১৬ আসনের এমপি আবদুল বাতেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতিতে অভিযান শুরু হয়। দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা সরকারি জমি উদ্ধার করতেই এই উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।

অভিযানের এক পর্যায়ে দুপুরের দিকে হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় কিছু লোকজন পুলিশকে ধাওয়া করে এবং পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা সাময়িকভাবে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় গৃহায়নের দখলকৃত জমি উচ্ছেদ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, যুগ্ম কমিশনার ও পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করছিলেন। প্রায় দুপুর ১২টার দিকে স্থানীয়দের হামলার কারণে উত্তেজনা সৃষ্টি হয়। তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে প্রায় ৫০ বিঘা সরকারি জমিতে বস্তিঘর, গ্যারেজ, ভাঙারির দোকান, মাদক সংশ্লিষ্ট স্পট এবং রাজনৈতিক ক্লাব গড়ে উঠে অবৈধ দখলদারিত্ব চলছিল।

পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দুপুরের পর আবারও সেখানে উচ্ছেদ অভিযান পুনরায় শুরু হয় বলে জানা গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয়: পুলিশ

Next Post

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

Related Posts

শিক্ষার্থীদের একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয়

শিক্ষার্থীদের একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকায় সেলুনে ভয়াবহ এসি বিস্ফোরণ, দগ্ধ ১০
জাতীয়

ঢাকায় সেলুনে ভয়াবহ এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
জাতীয়

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

Next Post
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
কে জিতবে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড দেখুন ভবিষ্যদ্বাণী

কে জিতবে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড দেখুন ভবিষ্যদ্বাণী

পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ

পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

সারাদেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু

ঢাকার তিন স্পটে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকার তিন স্পটে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

20 May 2026

পল্লবীতে সরকারি জমি উদ্ধারে গিয়ে ধাওয়া খেলেন পুলিশ-ম্যাজিস্ট্রেট

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার