Tuesday, May 26, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ঈদযাত্রা আর গরুর হাটে বৃষ্টির হানা, চরম ভোগান্তি

May 26, 2026
in জাতীয়
ঈদযাত্রা আর গরুর হাটে বৃষ্টির হানা, চরম ভোগান্তি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
সোমবারের মতো মঙ্গলবার (২৬ মে) দুপুরে মুষলধারে বৃষ্টি হয়েছে রাজধানীতে। দীর্ঘ সময় ধরে বৃষ্টির কারণে রাজধানীর অনেক রাস্তা পানিতে তলিয়ে গেছে। তৈরি হয়েছে মানুষের চলাচলে চরম ভোগান্তি। এই পরিস্থিতিতে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি বেড়েছে। বাস টার্মিনাল, রেলস্টেশন ও প্রধান সড়কগুলোতে চাপ বাড়ায় অনেককে দুর্ভোগে পড়েছেন। একই সঙ্গে গরুর হাটে যাওয়া ক্রেতারাও সমস্যায় পড়েন।

ঈদযাত্রায় ঘর থেকে বের হওয়া যাত্রীরা দীর্ঘসময় আটকে থাকেন রাস্তায়। বাসস্ট্যান্ড ও টার্মিনালগুলোতে ছাতা হাতে অপেক্ষা করতে দেখা যায় অসংখ্য মানুষকে। অনেককে ভিজে কষ্ট করেই গন্তব্যের উদ্দেশে রওনা দিতে হচ্ছে। অন্যদিকে, বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রাজধানীর পশুর হাটে আসা ব্যবসায়ী এবং ক্রেতারা।

দেশের বিভিন্ন জেলা থেকে কুরবানির পশু নিয়ে আসা ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টিতে হাটের অনেক জায়গায় পানি জমে গেছে। এতে পশু রাখা, খাবার দেওয়া এবং ক্রেতাদের চলাচলে দেখা দিয়েছে চরম সমস্যা। কাদাপানি আর জলাবদ্ধতার কারণে পশু কেনাবেচাও ব্যাহত হচ্ছে।

মিরপুর কালশি রোড, মিরপুর-১০ নম্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, কারওয়ানবাজার, নিউমার্কেটসহ রাজধানীর বিভিন্ন সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার চিত্র দেখা গেছে। কোথাও হাঁটুসমান পানি, কোথাও আবার ড্রেন উপচে রাস্তায় নোংরা পানি উঠে আসায় দুর্ভোগ আরও বেড়ে যায়।

বৃষ্টিতে রাজধানীর অনেক হাটে তৈরি হয়েছে জলাবদ্ধতা। সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা গেছে কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ী পর্যন্ত এলাকাজুড়ে বসা পশুর হাটে। সেখানে হাটের প্রায় ২৫ শতাংশ এলাকা হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। এতে পশুগুলোকে দীর্ঘ সময় পানিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ইসরায়েলের প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে

Next Post

রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব ডিজি

Related Posts

রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব ডিজি
জাতীয়

রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব ডিজি

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে নগরবাসীকে স্বস্তিতে রাখতে বাড়তি নিরাপত্তা
জাতীয়

ঈদে নগরবাসীকে স্বস্তিতে রাখতে বাড়তি নিরাপত্তা

Next Post
রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব ডিজি

রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব ডিজি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ

কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ

রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব ডিজি

রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব ডিজি

ঈদযাত্রা আর গরুর হাটে বৃষ্টির হানা, চরম ভোগান্তি

ঈদযাত্রা আর গরুর হাটে বৃষ্টির হানা, চরম ভোগান্তি

ইসরায়েলের প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে

ইসরায়েলের প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে

ঈদের টানা ছু টিতে ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট

ঈদের টানা ছু টিতে ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

26 May 2026

ঈদযাত্রা আর গরুর হাটে বৃষ্টির হানা, চরম ভোগান্তি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার