Wednesday, May 27, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড টোল আদায়

May 27, 2026
in অর্থ-বাণিজ্য
২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকার টোল আদায়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ঈদযাত্রাকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের ঢল নেমেছে পদ্মা সেতুতে। গত ২৪ ঘণ্টায় সেতুতে ৫ কোটি ৩২ লাখ ২৪ হাজার ৪৫০ টাকার টোল আদায় হয়েছে, যা এক দিনে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।

বুধবার (২৭ মে) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ।

মঙ্গলবার (২৬ মে) সেতুটিতে টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ৪৫ হাজার ৬০২টি গাড়ি পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পার হয়েছে ৩০ হাজার ৯৪টি যানবাহন, যেখান থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে এবং ওই প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকা। এর আগে ২০২৫ সালের ৬ জুন কোরবানির ঈদকে সামনে রেখে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপারের মাধ্যমে রেকর্ড ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছিল, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রাকসহ সব ধরনের যানবাহনের জন্য পৃথক টোল হার নির্ধারণ করে পদ্মা সেতুতে যাতায়াত সচল রাখা হয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগ স্থাপনকারী এই সেতুতে গত তিন দিন ধরে ঘরমুখী মানুষের তীব্র চাপ দেখা যাচ্ছে। তবে দুই প্রান্তের মাওয়া ও জাজিরা টোল প্লাজায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফআইডি কার্ডের মাধ্যমে ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা চালু থাকায় কোনো ভোগান্তি ছাড়াই দ্রুত ও স্বয়ংক্রিয়ভাবে যানবাহন পারাপার সম্ভব হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

অতিরিক্ত ভাড়া আদায় না করার নির্দেশ ঢাকার ডিসির

Next Post

কক্ষে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পাওয়া গেছে: স্বাস্থ্য ডিজি

Related Posts

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকার টোল আদায়
অর্থ-বাণিজ্য

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকার টোল আদায়

সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক
অর্থ-বাণিজ্য

সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক

স্বর্ণ ও রুপার দামে বড় লাফ
অর্থ-বাণিজ্য

ঈদের আগে বাড়ল সোনার দাম

Next Post
কক্ষে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পাওয়া গেছে: স্বাস্থ্য ডিজি

কক্ষে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পাওয়া গেছে: স্বাস্থ্য ডিজি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ডোনাল্ড ট্রাম্পের শেষ ঠিকানা চিড়িয়াখানা

ডোনাল্ড ট্রাম্পের শেষ ঠিকানা চিড়িয়াখানা

ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

কিছু অসাধু ব্যক্তি বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করছে: সড়কমন্ত্রী

কিছু অসাধু ব্যক্তি বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করছে: সড়কমন্ত্রী

‘নিরাপদ ঈদযাত্রা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ’

‘নিরাপদ ঈদযাত্রা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ’

ঈদে ঢাকায় ৬ স্তরের নিরাপত্তা : ডিএমপি কমিশনার

ঈদে ঢাকায় ৬ স্তরের নিরাপত্তা : ডিএমপি কমিশনার

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

27 May 2026

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড টোল আদায়

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার