ঠাকুরগাঁও প্রতিনিধি:
এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
বৃহস্পতিবার (২৮ মে) ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল থেকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নামে। ঈদের জামাত শেষে তিনি মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বিভেদ ভুলে সাম্যের বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, দেশের দুস্থ, দরিদ্র ও বৈষম্যের শিকার মানুষদের বৈষম্য দূর করে একটি সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।
কোরবানিকে আত্মত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এটি কোনো হত্যা নয়, বরং মানুষের ভেতরের কলুষতা দূর করার একটি প্রতীকী শিক্ষা।










Discussion about this post