Sunday, June 7, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান নাহিদের

June 7, 2026
in রাজনীতি
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি এনসিপির
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ডেস্ক নিউজ

সীমান্ত হত্যা নিযে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন আহমদ যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, “সীমান্তে ভারতীয় বাহিনীর নির্বিচার হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন আহমেদের বক্তব্য অত্যন্ত আপত্তিকর এবং অপমানজনক। সরকারের দায়িত্বশীল কারো থেকে এ ধরনের বক্তব্য শোনা জাতি হিসেবে আামাদের জন্য লজ্জার।”

রবিবার (৭ জুন) এক বিবৃতিতে নাহিদ ইসলাম এই তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, “এ ধরনের লজ্জাজনক বক্তব্য দেয়ার তিন দিন পার হলেও সালাউদ্দিন আহমদ তার বক্তব্য প্রত্যাখ্যান করেননি। সরকারের পক্ষ থেকেও এ ধরনের বক্তব্যের কোনো নিন্দা জানানো হয়নি। এজন্য আমাদের ধরে নিতে হচ্ছে, সালাউদ্দিন আহমদের এই বক্তব্যই সীমান্ত হত্যা নিয়ে সরকারের আনুষ্ঠানিক অবস্থান।”

নাহিদ ইসলাম বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আপনারা যেটাকে বর্ডার কিলিং বলছেন, সে সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানেন, তাহলে খুশি হব। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। কিন্তু যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনো রকমের কোনো অপরাধে কেউ জড়িত থাকে, যদি কেউ ইললিগ্যাল ট্রেসপাস (অনুপ্রবেশ) করে যায়, সেটা তারা (সীমান্তরক্ষী বাহিনী) কীভাবে অ্যাড্রেস করবে, তা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না।”

“তার এমন অবস্থান আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক, নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, প্রতিটি মানুষের বেঁচে থাকার অধিকার একটি সহজাত অধিকার। রাষ্ট্রগুলো তাদের আইন দ্বারা এই অধিকার রক্ষা করতে বাধ্য। আগ্নেয়াস্ত্র ব্যবহারের জাতিসংঘের নীতিমালায় বলা হয়েছে, প্রাণঘাতী অস্ত্র বা আগ্নেয়াস্ত্র কেবল তখনই ব্যবহার করা যাবে, যখন নিজের বা অন্যের জীবন বাঁচানোর অন্য কোনো উপায় থাকবে না। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ বা অন‍্য কোনো অপরাধ দমনে প্রাণঘাতী অস্ত্র ব‍্যব্যবহারের সুযোগ নেই।”

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, “সীমান্ত হত্যা নিয়ে ইতিপূর্বে একইরকম বক্তব্য দিয়েছিলেন ফ‍্যাসিবাদী সরকারের পররাষ্ট্র এ কে আব্দুল মোমেন। ভারতের প্রতি শেখ হাসিনা সরকারের নতজানু নীতি এবং এর পরিণতি সর্বজনবিদিত। জুলাই বিপ্লব পরবর্তী কোনো সরকারের এমন অবস্থান অগ্রহণযোগ্য ও গভীরভাবে উদ্বেগজনক। আমরা অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ইরান যুদ্ধে আজারবাইজানেও ঘাঁটি গড়েছিল ইসরায়েল

Next Post

‘রামিসা হত্যার রায়ে সন্তুষ্ট, যত দ্রুত সম্ভব নিষ্পত্তি’

Related Posts

‘সন্ত্রাসী শায়েস্তা করতে জানি’: নাসীরুদ্দীন পাটওয়ারী
রাজনীতি

‘সন্ত্রাসী শায়েস্তা করতে জানি’: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাজনীতি

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নতুন বাংলাদেশ গড়ার পথে বিভ্রান্ত হওয়া যাবে না: ফখরুল
রাজনীতি

নতুন বাংলাদেশ গড়ার পথে বিভ্রান্ত হওয়া যাবে না: ফখরুল

Next Post
‘রামিসা হত্যার রায়ে সন্তুষ্ট, যত দ্রুত সম্ভব নিষ্পত্তি’

'রামিসা হত্যার রায়ে সন্তুষ্ট, যত দ্রুত সম্ভব নিষ্পত্তি'

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা’

‘এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা’

আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

‘রামিসা হত্যার রায়ে সন্তুষ্ট, যত দ্রুত সম্ভব নিষ্পত্তি’

‘রামিসা হত্যার রায়ে সন্তুষ্ট, যত দ্রুত সম্ভব নিষ্পত্তি’

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি এনসিপির

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান নাহিদের

ইরান যুদ্ধে আজারবাইজানেও ঘাঁটি গড়েছিল ইসরায়েল

ইরান যুদ্ধে আজারবাইজানেও ঘাঁটি গড়েছিল ইসরায়েল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

07 June 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান নাহিদের

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার