Saturday, June 13, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির

June 13, 2026
in রাজনীতি
প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

চট্রগ্রাম প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমান অনবরত ভুল-ভাল কথা বলেন বলে দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে সরকারি দলের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা ফাঁসির মঞ্চকে জীবনের চেয়ে তুচ্ছ মনে করে রাজপথে নেমেছে, তাদের জেলের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।

আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত এক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান জনদুর্ভোগ লাঘব, গণরায়ের সঠিক বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির আশু উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে এই মহাসমাবেশের ডাক দেয় জোটটি।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে জামায়াত আমির বলেন, খোদ দেশের প্রধানমন্ত্রীর মুখ দিয়ে যদি অনবরত ভুল-ভাল কথা বের হতে থাকে, তবে পুরো বাংলাদেশ বিশ্বমঞ্চে লজ্জিত হবে। তিনি সরকারকে দমন-পীড়নের পথ পরিহার করে জনগণের ভাষা বোঝার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ইসলামী ব্যাংক প্রসঙ্গে ক্ষমতাসীন বিএনপির তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, দেশের অন্যতম প্রধান আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকটিকে আবারও বিতর্কিত এস আলম গ্রুপের হাতে গোপনে তুলে দেওয়ার এক নতুন পাঁয়তারা চলছে, যা দেশের সাধারণ মানুষ আর কখনোই মেনে নেবে না। আর্থিক খাতের এমন অস্থিতিশীলতা পুরো অর্থনীতিকে হুমকির মুখে ফেলছে বলে তিনি সতর্ক করেন।

এদিকে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বিএনপিকে লক্ষ্য করে বলেন, শহীদ ওসমান হাদি সব সময় সমাজে ন্যায়-ইনসাফ নিয়ে কথা বলেছেন। তাই আপনারা ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে তাঁর হত্যার সুনির্দিষ্ট বিচার করবেন না, তা কোনোভাবেই হতে দেওয়া হবেত না। যেকোনো মূল্যে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

চট্টগ্রামের এই রাজনৈতিক জনসভাকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই লালদিঘী ময়দান ও এর আশপাশের এলাকায় ব্যাপক লোকসমাগম ঘটে। ব্যানার-ফেস্টুন হাতে হাজার হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেন। মহাসমাবেশে অন্যান্যের মধ্যে কর্নেল (অব.) অলি আহমেদ, মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন। বক্তারা সরকারের গণবিরোধী নীতি ও বাজারের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

Next Post

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

Related Posts

নিখোঁজ নয়, আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান: পুলিশ
রাজনীতি

নিখোঁজ নয়, আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান: পুলিশ

জামায়াত-এনসিপির নতুন কর্মসূচি ঘোষণা
রাজনীতি

জামায়াত-এনসিপির নতুন কর্মসূচি ঘোষণা

পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী আশ্রয় নিলেন থানায়
রাজনীতি

পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী আশ্রয় নিলেন থানায়

Next Post
ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে: স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে: স্বাস্থ্যমন্ত্রী

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা, অস্ত্রধারীর ছবি ভাইরাল 

চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা, অস্ত্রধারীর ছবি ভাইরাল 

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

13 June 2026

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার