স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে শুরুটা মোটেও ভালো হয়নি ব্রাজিলের। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের প্রধান খেলোয়াড় নেইমার জুনিয়রকে ছাড়া মাঠে নেমে কার্লো আনচেলত্তির দল অনেকটাই নিষ্প্রভ ছিল। এবার দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় সেলেসাওরা।
গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি। বাংলাদেশ সময় আগামী শনিবার (২০ জুন) ভোর সাড়ে ৬টায় এই খেলা অনুষ্ঠিত হবে। সেই ম্যাচটি নিয়ে ভক্ত-দর্শকদের আগ্রহের শেষ নেই।
প্রিয় দলের এই ম্যাচটি ঘরে বসেই টিভিতে দেখা যাবে। রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টিভিতে সরাসরি দেখানো হবে ম্যাচটি।
এছাড়া মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে সেক্ষেত্রে সাবস্ক্রিপশন ফি দিতে হবে। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা।
শনিবারের সেই ম্যাচকে সামনে রেখে আজ নিউ জার্সিতে শেষ অনুশীলন করবে ব্রাজিল। এরপর দল যাবে ফিলাডেলফিয়ায়।










Discussion about this post