ডেস্ক নিউজ
আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। মালয়েশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (এপিইউ) এর গ্লোবাল পার্টনার্স কনফারেন্স ২০২৬ এ ‘ভ্যালুড পার্টনার এপ্রিসিয়েশন এওয়ার্ড’ অর্জন করেছে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘নূর ট্রাভেল করপোরেশন’।
সম্প্রতি মালয়েশিয়ায় জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সিইও এবং কো-ফাউন্ডার দাতুক পরমজিত সিং এর হাত থেকে মর্যাদাপূর্ণ এই এওয়ার্ড গ্রহণ করেন নূর ট্রাভেল করপোরেশন এর সিইও আবু মুসা মো. আয়াতুল্লাহ।
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশী শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা, নির্ভরযোগ্য সেবা এবং অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ নূর ট্রাভেল করপোরেশনকে এই আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত করা হয়।
আন্তর্জাতিক এই স্বীকৃতি লাভ করার পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় নূর ট্রাভেল করপোরেশন এর সিইও আবু মুসা মো. আয়াতুল্লাহ বলেন,
“এই পুরস্কার একটি সুন্দর অনুস্মারক যে—কঠোর পরিশ্রম, ধৈর্য এবং নিষ্ঠা কখনও অলক্ষিত থাকে না। এই যাত্রাপথের প্রতিটি চ্যালেঞ্জ, রাত জাগা এবং প্রচেষ্টা আজ সার্থক হয়েছে।”
তিনি আরও বলেন, “যারা শুরু থেকে আমাকে সমর্থন, উৎসাহ এবং বিশ্বাস করেছেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই পুরস্কারটি শুধু একটি অর্জনই নয়—এটি আমাদের শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার এবং আরও বড় স্বপ্ন দেখার নতুন অনুপ্রেরণা। এই বিশেষ স্বীকৃতির জন্য আন্তরিক ধন্যবাদ। আমাদের এই সাফল্যের যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে।”
শিক্ষা ও সেবামূলক খাতে নূর ট্রাভেল করপোরেশনের এই আন্তর্জাতিক অর্জন দেশের তরুণদের উচ্চশিক্ষার পথকে আরও সুগম করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।










Discussion about this post