Wednesday, June 24, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

অসুস্থ শরীরে ‘পদ্মভূষণ’ পুরস্কার নিলেন অলকা ইয়াগনিক

June 24, 2026
in বিনোদন
অসুস্থ শরীরে ‘পদ্মভূষণ’ পুরস্কার নিলেন অলকা ইয়াগনিক
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক
ভারতের মর্যাদাপূর্ণ সম্মাননা ‘পদ্ম পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে বসেছিল তারকার মেলা। গত মঙ্গলবার (২৩ জুন)দিল্লিতে ঝমকালো অনুষ্ঠানে সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জনপ্রিয় প্লেব্যাক গায়িকা অলকা ইয়াগনিককে ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে পুরস্কার প্রাপ্তির আনন্দের মাঝে গায়িকার শারীরিক অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, অলকা ইয়াগনিক শারীরিকভাবে বেশ অসুস্থ। একা হেঁটে মঞ্চে যাওয়ার মতো শক্তি পাচ্ছিলেন না। পরে একজন নারী স্বেচ্ছাসেবী এগিয়ে এসে তাঁকে ধরে মঞ্চের দিকে নিয়ে যান।

২০২৪ সালে অলকা ‘সেন্সোরিনিউরাল হিয়ারিং লস’ (শ্রবণশক্তি হ্রাস পাওয়া) নামক একটি বিরল রোগে আক্রান্ত হন। এই সমস্যার কারণে তাঁর কানের কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকের পরামর্শে বর্তমানে গান গাওয়া বন্ধ রেখেছেন। এর আগে এক সাক্ষাৎকারে অলকা জানিয়েছিলেন, সুরকারেরা এখনও তাঁকে গানের প্রস্তাব দেন। কিন্তু অসুস্থতার কারণে কোনো কাজ নিতে পারছেন না।

নব্বই এবং দুই হাজার দশকের শুরুর দিকে ভারতীয় চলচ্চিত্র সংগীতের একচ্ছত্র আধিপত্য ছিল অলকা ইয়াগনিকের। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন হাজারো কালজয়ী গান। ‘রাজা হিন্দুস্তানি’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাহো না পেয়ার হ্যায়’ থেকে শুরু করে অসংখ্য জনপ্রিয় সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক ৭ বার শ্রেষ্ঠ নারী প্লেব্যাক গায়িকা হিসেবে ‘ফিল্মফেয়ার পুরস্কার’ এবং ২ বার ভারতের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ পেয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সারাদেশে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪

Next Post

স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

Related Posts

সালমান শাহর লাশ কবর থেকে তোলার অনুমতি বাতিল
বিনোদন

সালমান শাহর লাশ কবর থেকে তোলার অনুমতি বাতিল

সৌদিতে শুটিংয়ে গিয়ে মসজিদে নামাজ পড়লেন হলিউড অভিনেতা
বিনোদন

সৌদিতে শুটিংয়ে গিয়ে মসজিদে নামাজ পড়লেন হলিউড অভিনেতা

আবারও বিয়ের পিঁড়িতে আমির খান
বিনোদন

আবারও বিয়ের পিঁড়িতে আমির খান

Next Post
স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

যে অভ্যাসগুলোর কারণে মানুষ আপনাকে গুরুত্বহীন ভাবে

যে অভ্যাসগুলোর কারণে মানুষ আপনাকে গুরুত্বহীন ভাবে

স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

24 June 2026

অসুস্থ শরীরে ‘পদ্মভূষণ’ পুরস্কার নিলেন অলকা ইয়াগনিক

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার