নিজস্ব প্রতিনিধি, রামু:
রামু সরকারী কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয়ের ( প্রাক) শ্রেনীর ছাত্রী দারুল হুলুদ সিএনজিতে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে। স্কুল ছাত্রী সিএনজিচালিত গাড়ী অল্পের জন্য প্রানে বাচঁলে প্রচন্ডভাবে আঘাতে হাসপাতালে ভর্তি বলে জানান অভিভাবক।
২৫ শে জুন দুপুর ১ ঘটিকার দিকে সৌদি আরব প্রবাসী রামি ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচরের বাসিন্দা আলহাজ্ব শাহাবুদ্দিনের কন্যা দারুল হুলুদ রামু সরকারী কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শেষে বাড়ীতে ফিরার পথে দ্রুতগতিতে আসা যাত্রীবাহী সিএনজির ধাক্কায় গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। বর্তমানে কক্সবাজার আল ফুয়াদ খতিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। আহত স্কুল ছাত্রী দারুল হুলুদ মাথায় ও কানে মুখে গুরুত্ব আঘাত প্রাপ্ত হয়েছে।
এলাকাবাসী ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবক সহ ছাত্রীর পিতা সৌদি প্রবাসী আলহাজ্ব শাহাবুদ্দিন রামু – মরিচ্যা আরকান রোডের রামু সরকারী কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয়ের সামনে( গতিরোধক ব্রিগেড) দেওয়ার জন্য কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সহ উপজেলা প্রশাসনের নিকট দাবী জানিয়েছেন।










Discussion about this post