Sunday, June 28, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

June 28, 2026
in শিক্ষা
খালেদা জিয়ার মৃত্যু: ৪৬ বিসিএসের দুইদিনের ভাইভা স্থগিত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
জুলাই অভ্যুত্থানে পাল্টে যাওয়া বাস্তবতায় বিজ্ঞপ্তি প্রকাশের দেড় বছরের বেশি সময় পরে আলোচিত ৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। পরীক্ষায় উত্তীর্ণ মোট ১ হাজার ৫২১ জনকে চাকরিতে নিযোগের জন্য সুপারিশ করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৩২০ জনকে ক্যাডারে ও ২০১ জনকে নন-ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে।

রোববার (২৮ জুন) বিকালে এ পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ১ হাজার ৩২০ জনকে ক্যাডার এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে মনোনয়ন প্রদান করা হয়েছে।

৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগ দিতে ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। সে বছরের ১০ ডিসেম্বর সকালে ১০টা থেকে অনলাইনে এ বিসিএসের আবেদনগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ৯ ডিসেম্বর তা স্থগিত করে পিএসসি। পরে ওই বছরের ২৬ ডিসেম্বর ৪৭তম বিসিএসের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সংশোধিত বিজ্ঞপ্তিতে, ৪৭তম বিসিএস পরীক্ষা থেকে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমানো হয়। এ বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়। ফলে মোট নম্বর ১১০০ থেকে পরিবর্তন করে ১০০০ করা হয়।

এ বিসিএসে প্রথমবারের মতো আবেদনের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়। পরে ওই বছরের ২৯ ডিসেম্বর থেকে শুরু হয় এ বিসিএসের আবেদন, চলে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রথমে ২০২৫ সালের ৮ অগাস্ট ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়।

পরে ৪৩ দিন পিছিয়ে ওই বছর ১৯ সেপ্টেম্বর আট বিভাগীয় শহরের মোট ২৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করা হয়।

একই বছরের ২৮ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি, এতে ১০ হাজার ৬৪৪ প্রার্থী উত্তীর্ণ হয়।

পরে ওই বছরের ২৭ নভেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করা হলে প্রার্থীদের একাংশ তা পেছানোর দাবিতে আন্দোলন করেন। কিন্তু পরীক্ষা শুরুর তারিখ নিয়ে অনড় অবস্থানে থাকে পিএসসি। কয়েকদিন আন্দোলনের পর ওই প্রার্থীরা পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন।

এ বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া হয় গত ২৭ নভেম্বর। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়।

কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলে ১৮ ডিসেম্বর পর্যন্ত। গত ৭ এপ্রিল লিখিত পরীক্ষায় ৩ হাজার ৬৩১ জন প্রার্থীকে উত্তীর্ণ করে ফল প্রকাশ করা হয়। ১১ মে থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু করেছিল কমিশন।

লিখিত পরীক্ষার সব প্রক্রিয়া শেষ করে রোববার ফল প্রকাশ করা হল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

Related Posts

ঢাবিতে সাবেক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ
শিক্ষা

ঢাবিতে সাবেক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বলে কটাক্ষ রাকসু নেতার
শিক্ষা

জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বলে কটাক্ষ রাকসু নেতার

প উপলক্ষে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
শিক্ষা

প উপলক্ষে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
খালেদা জিয়ার মৃত্যু: ৪৬ বিসিএসের দুইদিনের ভাইভা স্থগিত

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা

এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

sorasto

পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

28 June 2026

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার