আনোয়ার হোসেন :
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ঢাকা মেট্রোপলিস ফুটবল লিগ কমিটির ব্যবস্থাপনার এবং প্যারাগন ডেইলি’র পৃষ্ঠপোষকতায় ৩ জুলাই শুক্রবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় বিভাগ (অনুর্ধ্ব-১৮) ফুটবল লিগ ২০২৫-২৬।
১৪ টি ক্লাব নিয়ে এবার সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে।
এবারের লিগ এর বিস্তারিত জানাতে ২ জুলাই (বৃহস্পতিবার) ঢাকা জাতীয় স্টেডিয়ামের দ্বিতীয় তলায় লিগ কমিটির সভাক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের ভাইস প্রেসিডেন্ট সাব্বির আহম্মেদ আরিফ, কো-চেয়ারম্যান আমের খান প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়- এবার লিগে পয়েন্ট টেবিলের টপ দুই দল প্রথম বিভাগে উত্তির্ণ হবে এবং সর্ব নিম্ন দুটি দলকে নেমে যেতে হবে ৩য় বিভাগে। ৯১ খেলা নিয়ে ৩ জুলাই থেকে খেলা শুরু হয়ে আগামী ১৬ আগষ্ট ২০২৬ শেষ হবে।
শুক্রবার উদ্বোধনী দিনে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল ৩ টা মুখোমুখী হবে যাত্রাবাড়ি ঝটিকা সংসদ বনাম খিলগাঁও ফুটবল একাডেমি।
খেলায় প্রধান অতিথি হয়ে মাঠে উপস্থিত থাকবেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল।
অংশগ্রহনকারী দলগুলো হলো- যাত্রাবাড়ী ঝটিকা সংসদ, কল্লোল সংঘ, পূর্বাচল পরিষদ, জাবিদ আহসান সোহেল ক্রীড়া চক্র, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, কিং স্টার স্পোর্টিং ক্লাব, দিলকুশা স্পোর্টিং ক্লাব, বিকেএসপি, গৌরিপুর স্পোর্টিং ক্লাব, টঙ্গী ক্রীড়া চক্র, বিজি প্রেস এস এন্ড আর সি, চকবাজার আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ ও খিলগাঁও ফুটবল একাডেমি।










Discussion about this post