Sunday, July 12, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ইরানে তৃতীয় দফায় মার্কিন হামলা

July 12, 2026
in আন্তর্জাতিক
ইরানে তৃতীয় দফায় মার্কিন হামলা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
ইরানের বিভিন্ন স্থানে রোববার তৃতীয় দফার হামলা শুরু করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হামলা চালানোর পর এ অভিযান শুরু করা হয়েছে।

সেন্টকমের তথ্য অনুযায়ী, ইরানের হামলায় জাহাজটিতে আগুন ধরে যায় এবং এর ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। ফলে জাহাজটি আর যাত্রা অব্যাহত রাখতে পারেনি। এ ঘটনায় জাহাজটির একজন নাবিক নিখোঁজ রয়েছেন।

সেন্টকম আরও জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা আরও দুর্বল করতে মার্কিন সামরিক অভিযান অব্যাহত থাকবে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের আসালুয়েহ ও বন্দর-ই-দায়ের এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাদের তথ্য অনুযায়ী, বুশেহর প্রদেশের বন্দর-ই-দায়েরে পাঁচটি এবং আসালুয়েহে চারটি বিস্ফোরণ ঘটে।

এ ছাড়া বন্দরনগরী আব্বাস ও সিরিকে তিনটি করে এবং বন্দরনগরী চাবাহারে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দক্ষিণাঞ্চলের হরমুজগান প্রদেশের বন্দরনগরী জাসকে ১০টির বেশি বিস্ফোরণের শব্দ শোনার কথাও জানিয়েছে সম্প্রচারমাধ্যমটি।

অন্যদিকে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম মেহর জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলীয় খুজেস্তান প্রদেশের বন্দর-ই-মাহশহরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

এর আগে রোববার ইরান হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয়। দেশটির দাবি, একটি জাহাজ অননুমোদিত পথ দিয়ে চলাচল করছিল। সেটিকে হামলা চালিয়ে থামিয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া হলে তার ‘কঠোর জবাব’ দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, “একটি জাহাজ নিজেদের অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করেছিল। পরে জাহাজটিতে হামলা চালিয়ে সেটিকে থামিয়ে দেওয়া হয়।”

তবে সংশ্লিষ্ট জাহাজটির পরিচয় বা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইআরজিসি।

আইআরজিসি আরও জানিয়েছে, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি

Next Post

হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল

Related Posts

আবারও হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা

ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক

ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
আন্তর্জাতিক

আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি

Next Post
হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল

হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

ফোন চুরি বা হারিয়ে গেলে প্রথমেই যা করবেন

ফোন চুরি বা হারিয়ে গেলে প্রথমেই যা করবেন

বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি

বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি

ফের বেড়েছে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি

ফের বেড়েছে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

12 July 2026

ইরানে তৃতীয় দফায় মার্কিন হামলা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার