Tuesday, July 14, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

রামুতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

July 14, 2026
in সারাদেশ
রামুতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

রামু প্রতিনিধি:

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের রামু উপজেলায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দীন শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু। এছাড়া উপজেলা প্রকৌশলী কপিল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কনক কান্তি বড়ুয়া, কৃষি কর্মকর্তা সুশান্ত দেব নাথ, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হানিফ মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, বিআরডিবির জুনিয়র অফিসার (হিসাব) মো. মনছর, হিসাবরক্ষক মো. মইনুল হক, ফিল্ড সুপারভাইজার আজগর আলী এবং বিভিন্ন প্রাথমিক সমিতির সদস্য ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিআরডিবির পল্লী প্রগতি প্রকল্পের সফল উদ্যোক্তা মো. মিজানুর রহমান।

স্বাগত বক্তব্যে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দীন শরীফ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও স্বাবলম্বী করতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু বলেন, জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগের মাধ্যমে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথি স্বরূপ মুহুরী বলেন, বিআরডিবি দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানের শেষপর্বে সমবায় সদস্যদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। এর মধ্যে মো. মিজানুর রহমানকে ক্ষুদ্র ব্যবসার জন্য ১ লাখ ২৫ হাজার টাকা এবং আব্দুল মোনাফকে গাভী পালন কর্মসূচির জন্য ২ লাখ ৩৪ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়।

এছাড়া সফল সমবায়ীদের মধ্যে বিনামূল্যে কালোজাম, কাগজি লেবু, বেল, আমড়া, জলপাইসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

দেশের বাজারে কমল সোনার দাম

Next Post

সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই

Related Posts

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
সারাদেশ

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

‘চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে ৩৫ লাখ টাকা লুট
আইন ও অপরাধ

‘চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে ৩৫ লাখ টাকা লুট

চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণ গেল ১৩ জনের
সারাদেশ

চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণ গেল ১৩ জনের

Next Post
সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই

সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় সরকার’

‘গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় সরকার’

‘স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার’

‘স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার’

আত্মহত্যা করলেন অভিনেতা জশ গ্রিসেত্তি

আত্মহত্যা করলেন অভিনেতা জশ গ্রিসেত্তি

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩ হাজার

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩ হাজার

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

14 July 2026

রামুতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার