আনোয়ার হোসেন :
দক্ষিন এশিয়ান কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় এবংশ বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহোযোগিতায় আগামী ১৫-১৯ জুলাই মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ম ক্যাডেট, জুনিয়র, অনুর্ধ্ব-২১ এবং সিনিয়র সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ও ২য় অনুর্ধ্ব-১৪ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর সাথে কারাতের রেফারি কোর্স ও লাইসেন্সিং পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ আয়োজনকে সামনে রেখে ১৫ জুলাই বুধবার বিওএ ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন সেন্টু জানান, এবারের প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকা ও পাকিস্তানে ৫৬৫ খেলোয়াড়, এশিয়ার বিভিন্ন দেশ থেকে ১১৫ রেফারি, ৩০ জন কোচ, ৮৪ অফিসিয়াল ও শতাধিক রেফারী লাইসেন্সিং পরীক্ষার্থী এবং ৫০ জন প্রতিযোগিতা পরিচালনাকারী কর্মকর্তা সহ সর্বমোট ৮৫০ জন অংশগ্রহন করবেন। ১০ম ক্যাডেট, জুনিয়র ও অনুর্ধ্ব-২১ বিভাগে কাতা ও কুমি ইভেন্ট অনুষ্ঠিত হবে।
১৬ জুলাই রেফারি লাইসেন্সিং পরীক্ষা, ১৭ জুলাই কোচেস লাইসেন্সিং পরীক্ষা ১৮ ও ১৯ জুলাই মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। বাংলাদেশে এবারই প্রথমবারের মতো রেফারি কোর্স ও লাইসেন্সিং পরীক্ষা। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম। গতবার এই আসর থেকে বাংলাদেশের অর্জন ছিলো দুটি স্বর্ণ, ৪ টা রোপ্য ও ৬ টা ব্রোঞ্জ পদক। প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।










Discussion about this post