নুরুল ইসলাম সেলিম, কক্সবাজার:
রামুর রাজারকুলে পাহাড়ের মাটি পড়ে ব্যাপক ক্ষয়- ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।
বাড়ির মালিক জাকের হোসেন ও তার সহধর্মিণী নুর নাহার জানান ১৮ ই আগষ্ট প্রায় ১০ ঘটিকায় হঠাৎ প্রবল বৃষ্টিপাতে তাদের বাড়ীর পাশ্ববর্তী নেজারত আলী আবু এর নিজস্ব পাহাড়ের মাটি পড়ে ঘর-বাড়ী ও তাদের পালিত ১টি গরু মাটিতে চাপা পড়ে মৃত্যু বরণ করেছে বলে জানান বাড়ীর মালিক ও স্হানীয় লোকজন।
এলাকার অসহায় জাকের হোসেন পরিবারের ৮ জন সদস্য নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছিল চৌকিদার পাড়ায়।তাদের থাকার একমাত্র স্ববল ছিল বাড়িটি।দিনমজুর জাকের হোসেনের বাড়িটি ধসে পড়ায় পরিবার -পরিজন নিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে বলে জানা গেছে।
গরীব অসহায় জাকের হোসেনের পরিবার প্রশাসনের নিকট তাদের পৃর্ণবাসনের দাবী জানিয়েছেন।










Discussion about this post