Saturday, October 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিদিশা এরশাদকে কারাগারে প্রেরণ

August 26, 2026
in সর্বশেষ
গুলশানের রেস্টুরেন্ট থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ তার জামিন আবেদন নাকচ করে এই আদেশ দেন।

২০০৮ সালে গুলশান থানায় দায়ের হওয়া এই মামলায় গত ২০ মে একই আদালত বিদিশা এরশাদকে দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায়ের সময় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

সেই পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে বিদিশা এরশাদকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

পরে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০০১ সালে বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট ৮০ লাখ টাকায় বিক্রির চুক্তি করেন বিদিশা এরশাদ। পরে বাদী ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদারের কাছ থেকে ৭৫ লাখ টাকা পে-অর্ডারের মাধ্যমে নেওয়া হয় বলে অভিযোগ।

চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে ফ্ল্যাট রেজিস্ট্রি বা বুঝিয়ে না দেওয়ায় টাকা ফেরতের দাবি করেন বাদী। অভিযোগ রয়েছে, পরে ৭২ লাখ টাকার একটি চেক দেওয়া হলেও ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকায় সেটি ডিজঅনার হয়। এরপরও টাকা কিংবা ফ্ল্যাট কোনোটিই বুঝিয়ে দেওয়া হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে বিদিশা এরশাদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে শুনানিকালে তাকে এজলাসে তোলা হয়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর প্রাণহানি

Next Post

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করলো যুক্তরাষ্ট্র

Related Posts

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
সর্বশেষ

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
সর্বশেষ

টানা তিন দফা কমার পর বাড়ল সোনার দাম

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’
সর্বশেষ

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’

Next Post
সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করলো যুক্তরাষ্ট্র

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করলো যুক্তরাষ্ট্র

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!

সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!

পাঁচ দিনের মাথায় প্রেস সচিবকে বরখাস্ত করলেন ট্রাম্প

পাঁচ দিনের মাথায় প্রেস সচিবকে বরখাস্ত করলেন ট্রাম্প

আজ খোলা থাকবে সব ব্যাংক

আজ খোলা থাকবে সব ব্যাংক

অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

কারাবন্দী সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি সাংবাদিক ফ্রন্টের

কারাবন্দী সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি সাংবাদিক ফ্রন্টের

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

26 August 2026

প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিদিশা এরশাদকে কারাগারে প্রেরণ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার