ডেস্ক নিউজ
সিএমপির বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার মোঃ আমিরুল ইসলামের তত্ত্বাবধানে বন্দর জোনের আওতাধীন বন্দর ও ইপিজেড থানা এলাকায় হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে বিশেষ কার্যক্রম পরিচালিত হয়।
এরই ধারাবাহিকতায়, গত এক মাসে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের মোট ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ৩১ আগস্ট সোমবার উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের নিকট যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজিম উদ্দীন, সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) জনাব মোঃ মাজহারুল ইসলাম এবং অফিসার ইনচার্জ, বন্দর থানা আব্দুর রহিম।










Discussion about this post