Sunday, September 6, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

পেশাদারিত্ব দিয়ে নারী সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব

September 6, 2026
in অন্যান্য
পেশাদারিত্ব দিয়ে নারী সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় নারী সাংবাদিকদের কর্মদক্ষতা ও পেশাদারত্ব বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র-এর (বিএনএসকে) সভাপতি বিশিষ্ট সাংবাদিক নাসিমুন আরা হক মিনু।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টনস্থ ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র-বিএনএসকে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘গণমাধ্যমে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ’ শীর্ষক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনএসকে-এর সভাপতি নাসিমুন আরা হক মিনু। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে নারী সাংবাদিকরা আজ এই জায়গায় এসে পৌঁছেছেন। একজন নারী সাংবাদিককে কর্মক্ষেত্র, পরিবার ও সমাজসহ বহু বাধা পেরিয়ে এগিয়ে যেতে হয়। প্রতিটি বাধা থেকে অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং সেই অভিজ্ঞতা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে নারী সাংবাদিকদের সামনে এগিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধ থাকলে সব দুর্যোগ মোকাবিলা করা সহজ হবে।’

এসময় যুক্তরাষ্ট্রের বিশিষ্ট নারী অধিকার নেত্রী ও প্রবীণ নারী সাংবাদিক গ্লোরিয়া স্টাইনেমের (৯২) মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেন। শোক প্রস্তাবে তার নারী আন্দোলনের গৌরবোজ্জ্বল ভূমিকা ও অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

সভায় উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক, বাংলাদেশ (ডাব্লিউজেএনবি)-এর সমন্বয়কারী এবং ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর সাবেক সভাপতি আঙ্গুর নাহার মন্টি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শেখার আগ্রহ ও মেধা ধরে রাখার ওপর জোর দেন। প্রতিকূলতার মুখে পড়া সাংবাদিকদের সহায়তায় একটি সমন্বিত তথ্যভান্ডার (ডাটাবেজ) তৈরির আহ্বান জানান।

সভায় দীপ্ত টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান রুনা আনসারী বলেন, ‘সাহস ও দৃঢ়তা নিয়ে যারা প্রতিকূলতা মোকাবিলা করতে পারেন, তাদেরই এই পেশায় আসা উচিত।’ দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে সিনিয়র সাংবাদিক লায়লী বেগম জানান, কুড়িগ্রামে ইট চুরির প্রতিবেদনসহ নানা অনুসন্ধানী কাজে তাকে বাধার মুখে পড়তে হয়েছে।

ইটিভির জ্যেষ্ঠ সাংবাদিক শাকেরা আরজু শিমু বলেন, ‘সরকার বা পরিস্থিতির পরিবর্তন যাই হোক না কেন, সাংবাদিকদের পেশাগত নৈতিকতা, সততা ও দায়িত্বশীলতার জায়গা ঠিক রেখে কাজ করে যেতে হবে।’

সভায় বক্তারা কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ, মাতৃত্বকালীন ছুটিসহ নারী সাংবাদিকদের মৌলিক কর্মক্ষেত্রের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নৈতিকতা বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদার এবং নারী সাংবাদিকদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস সংরক্ষণের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সিনিয়র ও তরুণ নারী সাংবাদিকরাও অংশগ্রহণ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহনাজ সিদ্দীকি সোমার সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মুনিমা সুলতানা, সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন এলিস, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলরুবা খান, কার্যনির্বাহী সদস্য অদিতি রহমান, সিনিয়র সদস্য আইরীন নিয়াজী মান্না, উম্মুল ওয়ারা সুইটি, রীতা ভৌমিক, বনশ্রী ডলি, সেবিকা দেবনাথ, রূপম আক্তার প্রমুখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

Next Post

ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

Related Posts

ভিজিটর ভিসায় সন্তান জন্মদান-চাকরিসহ ৪ কাজ করা যাবে না: মার্কিন দূতাবাস
অন্যান্য

ভিজিটর ভিসায় সন্তান জন্মদান-চাকরিসহ ৪ কাজ করা যাবে না: মার্কিন দূতাবাস

আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
অন্যান্য

আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা

তিন মাস নিষেধাজ্ঞার পর আজ খুলেছে সুন্দরবন
অন্যান্য

তিন মাস নিষেধাজ্ঞার পর আজ খুলেছে সুন্দরবন

Next Post
ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
এমবাপে-রোনালদোকে পেছনে ফেললেন হলান্ড

এমবাপে-রোনালদোকে পেছনে ফেললেন হলান্ড

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে কমল সোনার দাম

নায়ক সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

নায়ক সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

অ্যানড্রয়েড ফোনে ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার টিপস

অ্যানড্রয়েড ফোনে ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার টিপস

প্রিয়জনের পাশে বসেও ফোনের স্ক্রিনে চোখ- ফাবিংয়ে ভুগছেন না তো?

প্রিয়জনের পাশে বসেও ফোনের স্ক্রিনে চোখ- ফাবিংয়ে ভুগছেন না তো?

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

06 September 2026

পেশাদারিত্ব দিয়ে নারী সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার