Tuesday, September 8, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শেখ হাসিনাকে ফেরত পাঠালেই গ্রেপ্তার: শামা ওবায়েদ

September 8, 2026
in জাতীয়
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই গ্রেপ্তার: শামা ওবায়েদ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে বাংলাদেশের আইনের আওতায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী, যিনি ইতোমধ্যেই সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত- তিনি এবং তার দলের বহু লোকজন ওখানে (ভারতে) পালিয়ে আছে। তারাও সাজাপ্রাপ্ত ভারতে পালিয়ে আছে। এক্সিট্রিডিশন (প্রত্যর্পণ) চুক্তির আওতায় আমরা কিন্তু সেই (সাজাপ্রাপ্তদের ফেরাতে) কমিউনিকেশনটা ভারত সরকারের সঙ্গে করছি। ভারত সরকারও কিন্তু এটা বলেছে যে, এটা একটা আইনগত ব্যাপার; তাদের বিচার বিভাগ এটা দেখছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘উনি (শেখ হাসিনা) একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোথায় বসে থেকে কী বলছে, এটা বিবেচ্য বিষয় না বাংলাদেশ সরকারের জন্য। বাংলাদেশ সরকার ভারত সরকারের সঙ্গে কমিউনিকেশনে আছে, যোগাযোগে আছে। যখনই যেভাবে এক্সিডিশনের (প্রত্যর্পণের) মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দেওয়া হবে, তখনই বাংলাদেশের আইনের আওতায় তাকে জেলে যেতে হবে এবং সেটা কিন্তু তাকে অ্যারেস্ট করা হবে। সেটা ইতোমধ্যে কিন্তু আমাদের আইনমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করেছে।’

মক্কা প্যাক্ট নামে নতুন একটি নিরাপত্তাসংক্রান্ত বহুপক্ষীয় ফোরামে বাংলাদেশের যোগদানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, ‘মক্কা প্যাক্ট একটি সিকিউরিটি রিলেটেড মাল্টিল্যাটারাল ফোরাম। এখানে বাংলাদেশ যাবে কি যাবে না, সে সিদ্ধান্ত এখনো হয়নি। বাংলাদেশ সরকার ভবিষ্যতে যে কোনো নতুন একটা নতুন বডি বা নতুন ফোরাম বা নতুন গ্রুপে যুক্ত হওয়ার আগে আমাদের যে ফরেন পলিসি ‘সবার আগে বাংলাদেশ’ নীতি আমরা অবলম্বন করব। তার অর্থ হলো- যে কোনো প্যাক্টে যুক্ত হওয়ার আগে আমরা দেখব যে, সেটা বাংলাদেশের মানুষের স্বার্থসংশ্লিষ্ট কিনা; বাংলাদেশের মানুষের উপকারে আসবে কি না।’

‘তাহলেই আমরা সেই জায়গায় যাব এবং সেই সময়টা এখনো আসেনি। সে সময় আসলে নিশ্চয়ই বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সরকার এটা নিয়ে কথা বলবে,’ যোগ করেন তিনি।

মানবপাচার প্রতিরোধে পররাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে জানিয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পৃথক মাইগ্রেশন উইং চালু করা হয়েছে। বিদেশগামী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা এবং অভিবাসনসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় এ উইং কাজ করবে।

সম্প্রতি মানবপাচারের ঝুঁকিতে থাকা ১৪টি জেলা চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি। এসব জেলার মধ্যে মাদারীপুরও রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করা হয়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, মানবপাচারের সঙ্গে জড়িত দালালচক্র শুধু বাংলাদেশেই নয়, বিদেশেও সক্রিয় রয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন এসব চক্রের সদস্যদের শনাক্ত করে তথ্য দিলে আন্তর্জাতিক পর্যায়েও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।

বিদেশে বসে কোনো ব্যক্তি বা চক্র বাংলাদেশিদের মানবপাচারের সঙ্গে জড়িত থাকলে সে সম্পর্কিত তথ্য সরকারকে দেওয়ার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু

Next Post

জামিনে কারামুক্ত হলেন বিদিশা এরশাদ

Related Posts

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনাকে আসতে হবে না, ধরে আনতে চাই: তথ্য উপদেষ্টা
জাতীয়

শেখ হাসিনাকে আসতে হবে না, ধরে আনতে চাই: তথ্য উপদেষ্টা

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ সহযোগিতা দেবে: প্রধানমন্ত্রী
জাতীয়

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ সহযোগিতা দেবে: প্রধানমন্ত্রী

Next Post
জামিনে কারামুক্ত হলেন বিদিশা এরশাদ

জামিনে কারামুক্ত হলেন বিদিশা এরশাদ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

জামিনে কারামুক্ত হলেন বিদিশা এরশাদ

জামিনে কারামুক্ত হলেন বিদিশা এরশাদ

শেখ হাসিনাকে ফেরত পাঠালেই গ্রেপ্তার: শামা ওবায়েদ

শেখ হাসিনাকে ফেরত পাঠালেই গ্রেপ্তার: শামা ওবায়েদ

ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু

ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু

শেখ হাসিনাকে আসতে হবে না, ধরে আনতে চাই: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনাকে আসতে হবে না, ধরে আনতে চাই: তথ্য উপদেষ্টা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

08 September 2026

শেখ হাসিনাকে ফেরত পাঠালেই গ্রেপ্তার: শামা ওবায়েদ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার