Sunday, May 31, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সাড়ে ৩ কোটি টাকার চাল গায়েব করা খাদ্যগুদাম কর্মকর্তা গ্রেপ্তার

October 6, 2024
in আইন ও অপরাধ
সাড়ে ৩ কোটি টাকার চাল গায়েব করা খাদ্যগুদাম কর্মকর্তা গ্রেপ্তার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাট কালীগঞ্জ খাদ্য গুদাম থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি চাল নিয়ে লাপাত্তা হয়েছিলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্যগুদামের পরিদর্শক ফেরদৌস আলম। শনিবার (৬ অক্টোবর) ফেরদৌস আলমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ অক্টোবর) সকালে এ ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এদিন দুপুরে ফেরদৌস আলমকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে উপজেলা খাদ্য কর্মকর্তা এনামুল হক।

জানা গেছে, কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্যগুদামের কর্মকর্তা খাদ্য পরিদর্শক ফেরদৌস আলম বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোর রাতে ২৬টি ট্রলিযোগে গুদাম থেকে চাল সরিয়ে ফেলেন। যার মূল্য সাড়ে তিন কোটি টাকা। পরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক গুদামে অভিযান চালান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম।

এ সময় উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদিঘী এলাকার চালকল মালিক একরামুল হকের গুদাম থেকে ৬০০ বস্তা (৩০ টন) চাল উদ্ধার করা হয়। এ সময় গুদাম মালিক পলাতক থাকায় তাকে ধরতে পারেনি। ঘটনা তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও জেলা খাদ্য নিয়ন্ত্রককে (ভারপ্রাপ্ত) সদস্যসচিব করে গঠিত তদন্ত কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়।

এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। তদন্ত কমিটিও তদন্ত শুরু করেছে।

কালীগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা এনামুল হক বলেন, বৃহস্পতিবার ২৫/২৬টি ট্রলি গাড়ি দিয়ে গোডাউন থেকে সরকারি চাল বের করে নিয়ে গেছে এমন খবর পেয়ে আমরা গোডাউনে যাই এবং এর সত্যতা পাওয়া যায়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম বলেন, ট্রলিতে করে রাতের আঁধারে গুদাম থেকে চাল সরানো হচ্ছে এমন একটি গোপন খবরে গুদাম পরিদর্শনে যাই। সেখানে গুদাম কর্মকর্তাকে পাওয়া যায়নি। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে গুদাম সিলগালা করা হয়েছে। অভিযান চালিয়ে ৬০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, গুদামের ২৫০ মেট্রিক টন চাল তছরুপ করেছেন গুদাম কর্মকর্তা ফেরদৌস আলম। আমরা অভিযান চালিয়ে ৬০০ বস্তা অর্থাৎ ৩০ টন চাল উদ্ধার করেছি। বাকিটা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, লালমনিরহাটের কালীগঞ্জে সরকারি খাদ্যগুদাম থেকে ২৫০ মেট্রিকটন চাল আত্মসাৎকারী গুদাম কর্মকর্তা ফেরদৌস আলমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া এলাকায় এক চাল ব্যবসায়ীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সরকারি গুদামের চাল সরিয়ে নেয়ার পর থেকেই তিনি আত্নগোপনে ছিলেন।

কালীগঞ্জ থানার ওসি ইমিতিয়াজ কবির বলেন, ‘এ ঘটনায় কালীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনামুল হকের দায়ের করা অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত কার্যালয় কুড়িগ্রামে পাঠানো হয়েছে। শনিবার আটক খাদ্য কর্মকর্তা থানা হেফাজতে রয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

মালয়েশিয়ায় একদিনে ২১৪ বাংলাদেশি গ্রেপ্তার

Next Post

ভারত ভিসা কমিয়ে দেওয়ায় সংকটে ইউরোপগামী বাংলাদেশি শিক্ষার্থীরা

Related Posts

রামিসার হত্যাকারীদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী
আইন ও অপরাধ

রামিসার হত্যাকারীদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

ভাড়া বাসা থেকে নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার
আইন ও অপরাধ

ভাড়া বাসা থেকে নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
আইন ও অপরাধ

কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

Next Post
ভারত ভিসা কমিয়ে দেওয়ায় সংকটে ইউরোপগামী বাংলাদেশি শিক্ষার্থীরা

ভারত ভিসা কমিয়ে দেওয়ায় সংকটে ইউরোপগামী বাংলাদেশি শিক্ষার্থীরা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
রামিসার হত্যাকারীদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

রামিসার হত্যাকারীদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা ট্রাম্পের

ইরানে যুদ্ধে আমাদের যাওয়া উচিত হয়নি: ট্রাম্প

ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

ভাড়া বাসা থেকে নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

06 October 2024

সাড়ে ৩ কোটি টাকার চাল গায়েব করা খাদ্যগুদাম কর্মকর্তা গ্রেপ্তার

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার