Tuesday, September 15, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে ওসিদের জবাবদিহি

September 15, 2026
in আইন ও অপরাধ
ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের যেকোনো ধরনের মিছিল, সমাবেশ বা অপতৎপরতা কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব কার্যক্রম ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কঠোর জবাবদিহির আওতায় আনা হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওসিদের প্রতি এই কড়া বার্তা দেওয়া হয়। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৫০টি থানার ওসি উপস্থিত ছিলেন।

সভায় সম্প্রতি গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই মিছিলের মাত্র আট মিনিট আগে গোয়েন্দা তথ্য পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার মতো পর্যাপ্ত সময় ছিল না। তবে ভবিষ্যতে রাজধানীর কোথাও যেন দলটির নেতাকর্মীরা পুনরায় সংগঠিত হয়ে কোনো ধরনের কার্যক্রম চালাতে না পারেন, সে বিষয়ে ওসিদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার।

রাজনৈতিক অপতৎপরতা রোধের পাশাপাশি রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভায় আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়। ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, রাজধানীর প্রতিটি প্রবেশমুখে নিরাপত্তা জোরদার এবং সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির ওপর সার্বক্ষণিক নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়া আবাসিক হোটেলগুলোতে অবস্থানরত অতিথিদের তথ্য নিয়মিত সংগ্রহ ও যাচাই করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় পুলিশ কর্মকর্তাদের পেশাদারি ও শৃঙ্খলার ওপর বিশেষ জোর দেন ডিএমপি কমিশনার। তিনি স্পষ্ট নির্দেশ দেন, ওসিদের নিয়মিত থানায় উপস্থিত থাকতে হবে। জরুরি কোনো প্রয়োজনে থানার বাইরে যেতে হলে সাধারণ ডায়েরিতে (জিডি) তা লিপিবদ্ধ করে কোনো জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।

দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা শৃঙ্খলাভঙ্গ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সতর্ক করা হয়। এছাড়া যেকোনো ধরনের অপরাধ ও নাশকতা দমনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), গোয়েন্দা শাখা (ডিবি) এবং থানা পুলিশকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সৌদিতে হুতির মুহুর্মুহু হামলা, জেদ্দাসহ বিভিন্ন শহরে সতর্কতা

Next Post

বাংলাদেশকে ১০-০ গোলে হারাল উত্তর কোরিয়া

Related Posts

মানবতাবিরোধী অপরাধ: কাদেরসহ শীর্ষ সাত নেতার মৃত্যুদণ্ড
আইন ও অপরাধ

মানবতাবিরোধী অপরাধ: কাদেরসহ শীর্ষ সাত নেতার মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
আইন ও অপরাধ

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল লালমাটিয়া থেকে আটক
আইন ও অপরাধ

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল লালমাটিয়া থেকে আটক

Next Post
বাংলাদেশকে ১০-০ গোলে হারাল উত্তর কোরিয়া

বাংলাদেশকে ১০-০ গোলে হারাল উত্তর কোরিয়া

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে

এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে

পিআইবির ডিজি পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ

পিআইবির ডিজি পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ

ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর খবর যাচাইয়ে তদন্ত কমিটি

ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর খবর যাচাইয়ে তদন্ত কমিটি

মানবতাবিরোধী অপরাধ: কাদেরসহ শীর্ষ সাত নেতার মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ: কাদেরসহ শীর্ষ সাত নেতার মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

15 September 2026

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে ওসিদের জবাবদিহি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার