চাকরি ডেস্ক
বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ২০০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে (পিএমএফ) কমিউনিটি ম্যানেজার-১ পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা ২৫ অক্টোবরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন। নারীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র
পদের নাম: কমিউনিটি ম্যানেজার-১
পদসংখ্যা: ২০০
দায়িত্বসমূহ
এলাকা জরিপ, সমিতি গঠন ও পরিচালনা করা।
সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয় সংগ্রহ, লিপ ও রেমিট্যান্স কার্যক্রম বাস্তবায়ন করা।
এছাড়া সমিতি ও এলাকা/কমিউনিটি পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, স্নাতকোত্তর
অন্যান্য যোগ্যতা
কম্পিউটার পরিচালনা ও এমএস অফিসে দক্ষ।
ড্রাইভিং লাইসেন্সসহ নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার। সে ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী জ্বালানি ভাতা প্রদান করা হবে।
অভিজ্ঞতা: উল্লেখ নেই
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ২৪-৩২ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: ১৫,০০০-২৯,৯৫৩ টাকা
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: যেকোনো স্থান
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [[email protected]]
আবেদন শুরু: ২৯ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের সময়সীমা: ২৫ অক্টোবর ২০২৬
সতর্কতা
চূড়ান্ত নিয়োগের পর স্টাফ সেভিংস ডিপোজিট ছাড়া পদক্ষেপে অন্য কোনো ধরনের অর্থ নেওয়া হয় না।










Discussion about this post