Wednesday, October 7, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ইউরোপে বন্যপ্রাণী দেখার সেরা ১০ রোড ট্রিপ

October 6, 2026
in লাইফস্টাইল
ইউরোপে বন্যপ্রাণী দেখার সেরা ১০ রোড ট্রিপ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক
গাড়ির জানালা দিয়ে চোখ রাখলেই যদি দেখা মেলে হরিণের পাল, আকাশজুড়ে উড়ে বেড়ায় গোল্ডেন ঈগল, আর জলাভূমিতে দাঁড়িয়ে থাকে সারি সারি ফ্লেমিঙ্গো- তাহলে সেই ভ্রমণ নিঃসন্দেহে হয়ে উঠতে পারে অন্যরকম এক অভিজ্ঞতা।

ইউরোপজুড়ে এমনই কিছু সড়কপথ রয়েছে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি খুব কাছ থেকে দেখা যায় বন্যপ্রাণীর বিচিত্র জগৎ। ওয়াইল্ডলাইফ রোড ট্রিপের চমকপ্রদ তথ্য উঠে এসেছে ইউরো নিউজের প্রতিবেদনে।

গাড়ি ভাড়া প্রতিষ্ঠান অ্যাভিস ইউরোপের এমন ১০টি সেরা ওয়াইল্ডলাইফ রোড ট্রিপের তালিকা প্রকাশ করেছে। বন্যপ্রাণী দেখার সম্ভাবনা, প্রাকৃতিক সৌন্দর্য, বিমানবন্দরের দূরত্ব, রুটের দৈর্ঘ্য ও ভ্রমণপথের জনপ্রিয়তার মতো বিষয় বিবেচনায় নিয়ে তৈরি হয়েছে তালিকাটি।

ইংল্যান্ডের সবুজ বনভূমি থেকে স্পেনের জলাভূমি কিংবা স্কটল্যান্ডের পাহাড়ি পথ, প্রতিটি রুটেই অপেক্ষা করছে প্রকৃতির ভিন্ন এক রূপ।

তালিকায় শীর্ষে রয়েছে ইংল্যান্ডের নিউ ফরেস্ট। এরপর রয়েছে ডেনমার্কের ওয়াডেন সি এবং স্পেনের এব্রো ডেল্টা। শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে ফ্রান্সের ক্যামার্গ ও স্কটল্যান্ডের নর্থ কোস্ট ৫০০।

নিউ ফরেস্ট, ইংল্যান্ড ৯৩ স্কোর নিয়ে তালিকার প্রথমে রয়েছে দক্ষিণ ইংল্যান্ডের নিউ ফরেস্ট। লিন্ডহার্স্ট থেকে বোল্ডারউড ও রাইনফিল্ড হয়ে ব্রোকেনহার্স্ট পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটারের এই পথ পাড়ি দিতে সময় লাগে ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা।

এই রুটের প্রধান আকর্ষণ মুক্তভাবে ঘুরে বেড়ানো নিউ ফরেস্ট পনি। পাশাপাশি দেখা মিলতে পারে ফ্যালো ও রো হরিণ এবং আকাশে উড়তে থাকা বাজপাখির। অক্টোবর হরিণের প্রজনন মৌসুম হওয়ায় শরৎকাল এখানে ভ্রমণের জন্য বিশেষ আকর্ষণীয়।

ওয়াডেন সি, ডেনমার্ক ৮০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ডেনমার্কের রুট ১১ বা ওয়াডেন সি। রিবে থেকে গ্যামেল হভিডিং জলাভূমি হয়ে স্কেরবেক পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটারের পথ পাড়ি দিতে সময় লাগে এক থেকে সোয়া এক ঘণ্টা।

এখানে দেখা যায় পরিযায়ী পাখি, সিল ও হারবার পরপয়েস। শরতে আকাশে দেখা মেলে বিখ্যাত ‘ব্ল্যাক সান’- হাজার হাজার স্টারলিং পাখির দলবদ্ধ উড়ান।

স্পেনের এব্রো ডেল্টায় গাড়ি ভ্রমণের অন্যতম আকর্ষণ ফ্লেমিঙ্গো দেখা।

এব্রো ডেল্টা, স্পেন ৭৪ স্কোর নিয়ে তৃতীয় এব্রো ডেল্টা। মাত্র ২৫ কিলোমিটারের এই পথে রয়েছে জলাভূমি, লেগুন ও ধানক্ষেত। ফ্লেমিঙ্গো, গ্লসি আইবিস, বেগুনি বক, স্পুনবিলসহ নানা পাখির দেখা মেলে এখানে।

ক্যামার্গ, ফ্রান্স চতুর্থ স্থানে থাকা ক্যামার্গ রুটের দৈর্ঘ্য প্রায় ৯০ কিলোমিটার। গোলাপি ফ্লেমিঙ্গো এখানকার প্রধান আকর্ষণ। পাশাপাশি দেখা যায় বক, সাদা ক্যামার্গ ঘোড়া ও কালো ষাঁড়।

নর্থ কোস্ট ৫০০, স্কটল্যান্ড ৭১ স্কোর নিয়ে পঞ্চম নর্থ কোস্ট ৫০০। প্রায় ৮৩০ কিলোমিটারের এই দীর্ঘ রুট শেষ করতে গাড়িতে ১৪ থেকে ১৬ ঘণ্টা সময় লাগে। পথে দেখা মিলতে পারে লাল হরিণ, পাইন মার্টেন, হারবার সিল ও গোল্ডেন ঈগলের।

শীর্ষ ১০-এর বাকি রুটগুলো হলো- ইংল্যান্ডের এ১৪৯ নর্থ নরফোক কোস্ট, স্পেনের মনফ্রাগুয়ে ন্যাশনাল পার্ক, হাঙ্গেরির হরটোবাগি রুট ৩৩, গ্রিসের লেক কেরকিনি এবং নরওয়ের আন্দোয়া সিনিক রুট। সূত্র: ইউরো নিউজ

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

অঙ্কুশ ও নুসরাতকে পর্দায় একসঙ্গে দেখা যাচ্ছে না কেন?

Next Post

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

Related Posts

তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সঠিক সময় কখন
লাইফস্টাইল

তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সঠিক সময় কখন

গাজরের জুস হার্টের জন্য উপকারী
লাইফস্টাইল

গাজরের জুস হার্টের জন্য উপকারী

জনপ্রিয় বাঙালি স্ন্যাক্স চিংড়ি পিঁয়াজু
লাইফস্টাইল

জনপ্রিয় বাঙালি স্ন্যাক্স চিংড়ি পিঁয়াজু

Next Post
ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
চালু হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা

চালু হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা

তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সঠিক সময় কখন

তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সঠিক সময় কখন

রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

কৃষ্ণসাগরে তেলবাহী জাহাজে হামলা: ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

কৃষ্ণসাগরে তেলবাহী জাহাজে হামলা: ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

06 October 2026

ইউরোপে বন্যপ্রাণী দেখার সেরা ১০ রোড ট্রিপ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার