Thursday, October 8, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

স্যাটেলাইটের ধ্বংসাবশেষ ছুটে আসছিল, রক্ষা পেল বাংলাদেশের বিএস-১

October 8, 2026
in বিজ্ঞান ও প্রযুক্তি
স্যাটেলাইটের ধ্বংসাবশেষ ছুটে আসছিল, রক্ষা পেল বাংলাদেশের বিএস-১
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি ডেস্ক

মহাকাশে দ্রুতগতির একটি মহাকাশ বর্জ্যের আঘাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১)। গত ২৩ আগস্ট স্যাটেলাইটটির মাত্র ৮৫২ মিটারের মধ্যে চলে এসেছিল মহাকাশ বর্জ্যটি। নাসার সতর্কবার্তা পাওয়ার পর গাজীপুরের গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের দক্ষতায় শেষ মুহূর্তে স্যাটেলাইটটির অবস্থান সামান্য পরিবর্তন করে সম্ভাব্য সংঘর্ষ এড়ানো হয়।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২৩ আগস্ট সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাসা থেকে বিএসসিএলকে সতর্কবার্তা দেওয়া হয়। এতে জানানো হয়, একটি দ্রুতগতির মহাকাশ বর্জ্য পরবর্তী ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে বিএস-১-এর ৮৫২ মিটারের মধ্যে চলে আসতে পারে। সংঘর্ষ হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কার কথাও জানানো হয়।

চুক্তি অনুযায়ী, নাসা প্রতি দুই ঘণ্টা পর স্যাটেলাইটটির নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য দেয়। তবে ওই দিনের সর্বশেষ বার্তাটি ছিল জরুরি ও সতর্কতামূলক।

ইমাদুর রহমান জানান, ওই পরিস্থিতিতে বিএস-১-এর অবস্থান পরিবর্তন করা ছাড়া উপায় ছিল না। সামনে, পেছনে বা ডানে সরানোর সুযোগ ছিল না। বাঁ দিকে সরালে অন্য একটি সক্রিয় স্যাটেলাইটের কাছাকাছি চলে যাওয়ার ঝুঁকি ছিল। ফলে অল্প সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়া ছিল অত্যন্ত কঠিন।

পরিস্থিতি বিবেচনায় প্রকৌশলীরা স্যাটেলাইটটিকে সামান্য বাঁ দিকে সরিয়ে নেন। মহাকাশ বর্জ্যটি নিরাপদে অতিক্রম করার পর বিএস-১-কে আবার আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া হয়।

বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ঘটনাটি উচ্চ প্রযুক্তির একটি স্পর্শকাতর ব্যবস্থা পরিচালনায় দেশের নিজস্ব প্রকৌশলীদের দক্ষতার প্রমাণ দিয়েছে।

বিএসসিএল জানিয়েছে, নাসার তথ্য অনুযায়ী স্যাটেলাইটটির দিকে এগিয়ে আসা মহাকাশ বর্জ্যটি ভারতের ইনস্যাট-১এ স্যাটেলাইটের অংশ। ভারত ১৯৮২ সালের ১০ এপ্রিল এটি উৎক্ষেপণ করেছিল। যান্ত্রিক ত্রুটি ও জ্বালানি শেষ হয়ে যাওয়ায় ওই বছরের ৬ সেপ্টেম্বর স্যাটেলাইটটি অকার্যকর হয়ে যায় এবং আর্থ স্টেশনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বাংলাদেশ ২০১৮ সালের মে মাসে প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায়। ১২ মে বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন-৯ ব্লক ৫ রকেটের মাধ্যমে বিএস-১ উৎক্ষেপণ করা হয়।

ফ্রান্সের থালেস এলিনিয়া স্পেস নির্মিত স্যাটেলাইটটি ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ভূস্থির কক্ষপথে অবস্থান করছে। নির্মাণ ও উৎক্ষেপণে এর ব্যয় হয়েছে প্রায় ২ হাজার ৭৬৫ কোটি টাকা। স্যাটেলাইটটির নির্ধারিত কার্যকাল প্রায় ১৫ থেকে ১৮ বছর।

বিএস-১ উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ নিজস্ব কৃত্রিম উপগ্রহের অধিকারী দেশগুলোর তালিকায় যুক্ত হয়। এর মাধ্যমে দেশের দূরবর্তী অঞ্চলে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সুবিধা সম্প্রসারণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের সময় যোগাযোগব্যবস্থা সচল রাখতে সহায়তা পাওয়া যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে বিধিনিষেধ জারি

Next Post

বাকৃবির ১৩ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

Related Posts

এআই দিয়ে যারা ৮০’র দশকের ট্রেন্ডিং ছবি বানিয়েছিলেন তাদের তথ্য ফাঁস!
বিজ্ঞান ও প্রযুক্তি

এআই দিয়ে যারা ৮০’র দশকের ট্রেন্ডিং ছবি বানিয়েছিলেন তাদের তথ্য ফাঁস!

পুরোনো আইফোন কেনার আগে যে বিষয়গুলো যাচাই করা জরুরি
বিজ্ঞান ও প্রযুক্তি

পুরোনো আইফোন কেনার আগে যে বিষয়গুলো যাচাই করা জরুরি

ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, বাড়ছে নতুন যেসব শর্ত
বিজ্ঞান ও প্রযুক্তি

ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, বাড়ছে নতুন যেসব শর্ত

Next Post
বাকৃবির ১৩ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

বাকৃবির ১৩ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর বৈঠক

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর বৈঠক

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাকৃবির ১৩ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

বাকৃবির ১৩ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

স্যাটেলাইটের ধ্বংসাবশেষ ছুটে আসছিল, রক্ষা পেল বাংলাদেশের বিএস-১

স্যাটেলাইটের ধ্বংসাবশেষ ছুটে আসছিল, রক্ষা পেল বাংলাদেশের বিএস-১

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে বিধিনিষেধ জারি

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে বিধিনিষেধ জারি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

08 October 2026

স্যাটেলাইটের ধ্বংসাবশেষ ছুটে আসছিল, রক্ষা পেল বাংলাদেশের বিএস-১

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার