Monday, October 12, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

October 12, 2026
in আন্তর্জাতিক
রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবার হামলা হয়েছে। এতে বিমানবন্দরের একটি টার্মিনালে আগুন ধরেছে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না বা কী ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

গতকাল শনিবার এই বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হন। তার পরদিন আজ রোববার আবার এই হামলা হলো। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, প্রক্ষিপ্ত একটি অস্ত্র রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী টার্মিনালে আঘাত হেনেছে। তাতে আগুন ধরে গেছে। তবে সেটি ক্ষেপণাস্ত্র নাকি ড্রোন তা নিশ্চিত হওয়া যায়নি।এছাড়া রিয়াদের বিমানবন্দরের কাছে একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করা হয়েছে বলে ওই জোট জানিয়েছে।

গতকাল শনিবার বিকেলে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র। ওই দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন।

ওই ঘটনার বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল বেলা আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল-৩–এর ওপর একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এ সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা সেখানে অপেক্ষমাণ ছিলেন। দুর্ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছেন। তাঁরা হলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মো. নাসরুল্লাহ বদরপুরি।

এই হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিগত দিনে ১৪ জন বাংলাদেশিকে ইতিমধ্যে হারানোর কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করব যে এই বিপর্যয় বন্ধ হবে, এই আক্রমণ বন্ধ হবে। এ ধরনের মৃত্যু আসলে মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর।’

সূত্র : আল–জাজিরা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

তাজমিন হত্যা: হোটেল কর্মচারী রাজু আটক

Next Post

পূজার ছুটিতে যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে, প্রজ্ঞাপন জারি

Related Posts

মুক্তি পেলেন অভিজিৎ, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
আন্তর্জাতিক

মুক্তি পেলেন অভিজিৎ, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২
আন্তর্জাতিক

সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

দিল্লিতে ব্যাপক ধরপাকড়, আটক অন্তত ৫ হাজার
আন্তর্জাতিক

দিল্লিতে ব্যাপক ধরপাকড়, আটক অন্তত ৫ হাজার

Next Post
উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের বড় সুখবর

পূজার ছুটিতে যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে, প্রজ্ঞাপন জারি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
অবশেষে ল্যাপটপ ফিরে পেয়েছি, আমি খুব খুশি: জার্মান পর্যটক

অবশেষে ল্যাপটপ ফিরে পেয়েছি, আমি খুব খুশি: জার্মান পর্যটক

ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের চমক

ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের চমক

কন্যাশিশুর প্রতি সব ধরনের বৈষম্য রোধে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

কন্যাশিশুর প্রতি সব ধরনের বৈষম্য রোধে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কুমার গ্রেপ্তার

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কুমার গ্রেপ্তার

উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের বড় সুখবর

পূজার ছুটিতে যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে, প্রজ্ঞাপন জারি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

12 October 2026

রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার