Wednesday, October 14, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

হঠাৎ কেন থালাপতির সান্নিধ্যে বিজয় ও রাশমিকা

October 13, 2026
in বিনোদন
হঠাৎ কেন থালাপতির সান্নিধ্যে বিজয় ও রাশমিকা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক
রণবালি মুক্তির আগে চেন্নাইয়ে মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের (থালাপতি বিজয়) সঙ্গে দেখা করলেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। সাক্ষাতের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন দুই তারকা।

বিয়ের পর প্রথমবার একসঙ্গে পর্দায় ফিরছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাদের নতুন সিনেমা ‘রণবালি’ মুক্তির আগে প্রচারণার কাজে চেন্নাইয়ে গিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের সঙ্গে দেখা করেছেন এই তারকা দম্পতি।

রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত সিনেমাটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। মুক্তির আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বিজয় ও রাশমিকা।

সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কয়েকটি ছবি পোস্ট করেন বিজয় দেবেরাকোন্ডা। থালাপতি বিজয়ের সঙ্গে এটিই ছিল তার প্রথম সাক্ষাৎ। প্রথম দেখাতেই মুখ্যমন্ত্রীকে ভালো লেগে যাওয়ার কথা জানিয়েছেন অভিনেতা।

পোস্টে বিজয় লেখেন, প্রিয় থালাপতি @actorvijay স্যারের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি। দীর্ঘ একটি দিন পার করার পরও তিনি আমাদের অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন। জীবন, কাজ ও পৃথিবী নিয়ে নিজের অভিজ্ঞতার অনেক ব্যক্তিগত দিকও ভাগ করে নিয়েছেন। একবার দেখা, এরই মধ্যে স্যার আমার প্রিয় হয়ে উঠেছেন। আবার দেখা হওয়ার অপেক্ষায় রইলাম। আপনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রইল।

প্রশাসনিক দায়িত্ব পালনের ব্যস্ততার মধ্যেও রণবালির দুই তারকাকে সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিনেমাটির মুক্তির আগে তাদের শুভকামনাও জানিয়েছেন তিনি।

সাক্ষাতের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন রাশমিকা মান্দানাও। থালাপতি বিজয়ের ভক্ত থেকে তার সহশিল্পী হওয়া এবং এখন মুখ্যমন্ত্রী হিসেবে তার পথচলা দেখার অভিজ্ঞতা তুলে ধরেছেন অভিনেত্রী।

রাশমিকা লেখেন, অনেক দিন পর @actorvijay স্যারের সঙ্গে দেখা করতে গেলাম। যত দিন মনে পড়ে, তারও আগে থেকে আমি তার ভক্ত। পরে তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আর আজ তিনি যে মুখ্যমন্ত্রী, সেই মানুষটিকে দেখে মুগ্ধ হচ্ছি। তার এই যাত্রা অবিশ্বাস্য। আপনার জন্য সব সময় অনেক ভালোবাসা ও শুভকামনা, স্যার।

২০২৩ সালে মুক্তি পাওয়া ভারিসু সিনেমায় থালাপতি বিজয়ের সঙ্গে অভিনয় করেছিলেন রাশমিকা। বংশী পেইডিপল্লী পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেন দিল রাজু ও শিরীষ।

১৮৭০-এর দশকের পটভূমিতে নির্মিত ‘রণবালি’ সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের ভয়াবহ গ্রেট মাদ্রাজ দুর্ভিক্ষকে ঘিরে। এতে রায়লসীমা অঞ্চলের এক লোককথার যোদ্ধা ও তার গ্রামের মানুষের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধের গল্প তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে ব্রিটিশদের শোষণমূলক করনীতি ও খাদ্যশস্যসংক্রান্ত নীতির বিরুদ্ধে গ্রামবাসীর লড়াইও উঠে এসেছে। আগামী ১৬ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

হাড়ের সুস্থতায় জাদুকরী ৫ খাবার

Next Post

১০ গবেষককে গবেষণা বৃত্তি দেবে বাংলা একাডেমি

Related Posts

সাবিলা নূরের দাম্পত্য নিয়ে গুঞ্জন
বিনোদন

সাবিলা নূরের দাম্পত্য নিয়ে গুঞ্জন

তিন নাটকে নীহা
বিনোদন

তিন নাটকে নীহা

অমিতাভ বচ্চন ও অপু বিশ্বাসের একই দিনে জন্মদিন
বিনোদন

অমিতাভ বচ্চন ও অপু বিশ্বাসের একই দিনে জন্মদিন

Next Post
১০ গবেষককে গবেষণা বৃত্তি দেবে বাংলা একাডেমি

১০ গবেষককে গবেষণা বৃত্তি দেবে বাংলা একাডেমি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট

গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী 

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী 

রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

13 October 2026

হঠাৎ কেন থালাপতির সান্নিধ্যে বিজয় ও রাশমিকা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার