Sunday, October 18, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ

October 18, 2026
in সারাদেশ
অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
সমুদ্র দেখতে এসে আনন্দের স্মৃতি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু কক্সবাজারে বেড়াতে এসে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ১০ জন পর্যটক। শনিবার (১৭ অক্টোবর) সকালে উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতে ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে’ এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। ফায়ার সার্ভিস ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে চলছিল কাঠ ও বাঁশের তৈরি এই ঝুঁকিপূর্ণ রিসোর্টটি।

নিহতদের মধ্যে রয়েছেন ঢাকার বনশ্রী এলাকার বাসিন্দা ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভী (২৩), লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী শিশু ফায়িজান আহম্মেদ। তাঁরা সবাই একই পরিবারের সদস্য। এ ছাড়া নাসরিন আক্তার মুক্তা (২৯) নামে ঢাকার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের এক শিক্ষিকা এবং জিহাদ হাওলাদার ও আকিবুল ইসলাম নামের আরও দুই পর্যটকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় দগ্ধ আরও ছয়জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দিন (৩১), তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

অগ্নিকাণ্ডে স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। গত বৃহস্পতিবার বনশ্রী থেকে স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে তিনি কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। শনিবারই তাঁদের ঢাকায় ফেরার কথা ছিল। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আশিকুল জানান, সকালে আগুন দেখে স্ত্রী তাঁকে ঘুম থেকে জাগিয়ে দেন। তিনি পাশের কক্ষে থাকা স্বজনদের সতর্ক করতে যান। একপর্যায়ে জানালা ভেঙে নিচে লাফ দিয়ে বের হতে পারলেও স্ত্রীকে আর উদ্ধার করতে পারেননি।

অন্যদিকে, সাভারের স্কুলশিক্ষিকা নাসরিন তাঁর ছোটবেলার দুই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। স্বামী ফয়সাল জানান, সকালে দুই বান্ধবী কক্ষ থেকে বের হতে পারলেও আগুন ছড়িয়ে পড়ায় নাসরিন ভেতরে আটকা পড়ে প্রাণ হারান।

কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান, প্রাথমিকভাবে রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনতলা ভবনটির নিচতলায় রেস্তোরাঁ এবং ওপরের দুই তলায় পর্যটকদের থাকার ব্যবস্থা ছিল। কাঠের তৈরি হওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

এই মর্মান্তিক প্রাণহানির পেছনে রিসোর্ট কর্তৃপক্ষের চরম অবহেলার চিত্র উঠে এসেছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানিয়েছেন, রিসোর্টটির অগ্নিনিরাপত্তার কোনো ছাড়পত্র ছিল না। গত জুনে পরিদর্শনের পর স্থাপনাটিকে অনিরাপদ উল্লেখ করে সতর্কতামূলক নোটিশ দেওয়া হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

শুধু ফায়ার সার্ভিস নয়, রিসোর্টটির কউকের (কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ) অনুমোদনও ছিল না। কউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জানান, বৈধ অনুমোদন না থাকায় নোটিশ দেওয়া হলেও মালিক তানভীর আহমেদ অবৈধভাবে এর কার্যক্রম চালিয়ে আসছিলেন।

অগ্নিকাণ্ডের কারণ, প্রাণহানি ও রিসোর্টের অনুমোদনের বিষয়গুলো বিশদভাবে খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের পর থেকেই রিসোর্টের মালিক চট্টগ্রামের বোয়ালখালীর বাসিন্দা তানভীর আহমেদ পলাতক রয়েছেন। তবে শনিবার সন্ধ্যায় রিসোর্টের ম্যানেজার সুমনকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

কলকাতায় পূজামণ্ডপ ভেঙে প্রাণ গেল ১৯ জনের

Next Post

৫৮ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেলল বার্সেলোনা

Related Posts

কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোর ৫ যাত্রী নিহত
সারাদেশ

কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোর ৫ যাত্রী নিহত

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
সারাদেশ

ইনানীতে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
সারাদেশ

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭

Next Post
৫৮ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেলল বার্সেলোনা

৫৮ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেলল বার্সেলোনা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সাংবাদিক আলিফ হত্যা: প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার

সাংবাদিক আলিফ হত্যা: প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার

রিসোর্টে আগুন, তৌসিফের হৃদয়ভাঙা পোস্ট; ক্ষুব্ধ ইরফান

রিসোর্টে আগুন, তৌসিফের হৃদয়ভাঙা পোস্ট; ক্ষুব্ধ ইরফান

৫৮ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেলল বার্সেলোনা

৫৮ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেলল বার্সেলোনা

অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ

অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ

কলকাতায় পূজামণ্ডপ ভেঙে প্রাণ গেল ১৯ জনের

কলকাতায় পূজামণ্ডপ ভেঙে প্রাণ গেল ১৯ জনের

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

18 October 2026

অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার