ক্রীড়া প্রতিবেদক :
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম বিভাগ হকি লিগ ২০২৬- এর দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম ম্যাচে হকি ঢাকা ইউনাইটেড ৩-১ গোলে ফরাশগঞ্জ এমসি-কে পরাজিত করেছে। ম্যাচের প্রথম মিনিটেই আশরাফুল আলমের গোলে লিড নেয় হকি ঢাকা ইউনাইটেড। ৩২ মিনিটে সাব্বির রহমানের গোলে সমতায় ফেরে ফরাশগঞ্জ। ৪০ মিনিটে রামিম হোসেনের গোলে আবার লিড নেয় হকি ঢাকা ইউনাইটেড। আর ৫০ মিনিটে নাজমুস সাবিত আরো এক গোল করলে ৩-১- এর জয়ে মাঠ ছাড়ে হকি ঢাকা ইউনাইটেড।
দিনের দ্বিতীয় ম্যাচে কম্বাইন্ড এসসি ২-০ গোলে ঢাকা ইয়ং স্টার- কে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ম্যাচের ১৭ মিনিটে ফিল্ড গোল করে কম্বাইন্ড এসসি-কে এগিয়ে নেন কাউসার। এর কিছুক্ষণ পর, ম্যাচের ২৯ মিনিটে আরেকটি চমৎকার ফিল্ড গোল করে দলের জয় নিশ্চিত করেন ইমন হাসান। অন্যদিকে ঢাকা ইয়ং স্টার পুরো ম্যাচে কোনো গোল করতে ব্যর্থ হয়।









Discussion about this post