নুরুল ইসলাম সেলিম, কক্সবাজার:
কক্সবাজারের রামু চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সৌদি আরব প্রবাসী হাফেজ শফিউল্লাহ আলোচনা শীর্ষে রয়েছে বলে জানান এলাকাবাসী।
আগামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে এলাকার অসহায় মানুষের পরম বন্ধু ও সকলের আস্থাবাজন হাফেজ শফিউল্লাহ জনগণের সুখে -দুখে পাশে থেকে বিভিন্ন সেবা মূলক কাজে সম্পৃক্ত রয়েছে। তিনি সৌদি আরব প্রবাসী হলে ও জনকল্যাণমুখী এলাকায় নিজে কে দীর্ঘদিন যাবত নিয়োজিত রেখেছেন। চাকমারকুল ইউনিয়ন পরিষদের সবচেয়ে যোগ্য ব্যাক্তি এবং শিক্ষা দিক্ষায় আলোকিত একজন সাদা মনের মানুষ হাফেজ শফিউল্লাহ সকলের নিকট প্রিয়জন হিসেবে সু- পরিচিত যার কারণে জনগণ তাঁকে পছন্দের প্রার্থী মনে করছেন। পারিবারিক ঐতিহ্য সম্বলিত একজন আর্দশবান সৎ চরিত্রের বেড়ে ওঠা মানুষ।
এলাকার জনগণের পছন্দের এবং প্রিয়মুখ হিসেবে আগামী ইউপি নির্বাচনে হাফেজ শফিউল্লাহ কে চেয়ারম্যান হিসাবে পেতে চাই এলাকার সিংহ ভাগ জনগন। এরিমধ্যে হাফেজ শফিউল্লাহ কে ঘিরে এলাকায় চেয়ারম্যান হিসাবে জনগণের মাঝে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। এলাকার জনগণের পছন্দের একমাত্র প্রার্থী হিসেবে হাফেজ শফিউল্লাহ কে চেয়ারম্যান হিসাবে পেতে খুবই আগ্রহী বলে জানান স্হানীয় এলাকাবাসী।









Discussion about this post