Friday, November 6, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ফাইনালে ২-১ গোলে জয়, জোড়া গোল করে ম্যাচসেরা তুষার

ক্লিফটনকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন এশিয়ান গ্রুপ

November 6, 2026
in খেলা, সর্বশেষ
ক্লিফটনকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন এশিয়ান গ্রুপ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক:

চট্টগ্রামের করপোরেট অঙ্গনে ক্রীড়া ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে শেষ হলো ‘এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্ট-২০২৬’-এর তৃতীয় আসর। ফাইনালে ক্লিফটন গ্রুপকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক এশিয়ান গ্রুপ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টায় বায়েজিদ টেক্সটাইল গেট সার্কেলসংলগ্ন এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে এশিয়ান গ্রুপ।

বিজয়ী দলের হয়ে দুটি গোল করেন তুষার। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি ও বর্তমান পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, বিজিএমইএ পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, এনামুল আজিম চৌধুরী ও সাইফ উল্লাহ মনসুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজিএমইএর সাবেক পরিচালক খন্দকার বেলায়েত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেশাগত কাজের বাইরে খেলাধুলার এমন আয়োজন প্রশংসনীয়। তরুণদের মাদকমুক্ত রাখা, সুস্থ দেহ ও মনের বিকাশ এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে সৌহার্দ্য বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চট্টগ্রামে এশিয়ান গ্রুপের গড়ে তোলা ক্রীড়া সংস্কৃতিও অনুকরণীয় বলে মন্তব্য করেন তিনি।

টুর্নামেন্টের পরিকল্পনাকারী ও এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম বলেন, করপোরেট জীবনের ব্যস্ততার মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধন দৃঢ় করা এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গড়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সাকিফ আহমেদ সালাম জানান, দেশের শীর্ষ করপোরেট প্রতিষ্ঠানগুলোকে একত্র করে অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করেছে এশিয়ান গ্রুপ স্পোর্টস লীগ। প্রতিটি আসরেই নতুন মাত্রা যোগ করার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে দেশের ২৪টি শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান আটটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। গত ৩০ অক্টোবর বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিযোগিতা।

ক্যাপশন: এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্টে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

গোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

Next Post

শরীরগঠন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন

Related Posts

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির মতো কর্মকাণ্ডে স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয়
অর্থ-বাণিজ্য

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির মতো কর্মকাণ্ডে স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয়

সিরাজদিখানের বালুচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি দোকান
সর্বশেষ

সিরাজদিখানের বালুচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি দোকান

শরীরগঠন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন
খেলা

শরীরগঠন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন

Next Post
শরীরগঠন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন

শরীরগঠন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির মতো কর্মকাণ্ডে স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয়

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির মতো কর্মকাণ্ডে স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয়

সিরাজদিখানের বালুচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি দোকান

সিরাজদিখানের বালুচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি দোকান

শরীরগঠন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন

শরীরগঠন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন

ক্লিফটনকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন এশিয়ান গ্রুপ

ক্লিফটনকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন এশিয়ান গ্রুপ

গোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

গোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

06 November 2026

ক্লিফটনকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন এশিয়ান গ্রুপ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার