Monday, November 9, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে আবেদন করেননি: হাইকমিশন

November 9, 2026
in জাতীয়, সর্বশেষ
পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে আবেদন করেননি: হাইকমিশন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি বলে জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘আজ সকালে লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স নামে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি ই-মেইল পেয়েছি। সেই ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট এবং এনআইডি ইস্যুর জন্য অনুরোধ জানানো হয়েছে। কিন্তু গণমাধ্যমে দেখলাম, শেখ হাসিনা নাকি নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। এটা আদৌ সত্য নয়।’

সাইদুর রহমান আরও বলেন, ‘যে ই-মেইলটি এসেছে, সেটি আসলে শেখ হাসিনার পক্ষ থেকে কি না, সেটিও আমরা যাচাই-বাছাই করতে পারিনি। কারণ, সেখানে অনুমোদন বা কোনো প্রমাণাদি ছিল না। পরবর্তীতে আমরা ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। গণমাধ্যমে যে খবর এসেছে, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন, সেটি সঠিক নয়।’

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। সোমবার আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ-সংক্রান্ত আবেদন জমা দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। পদত্যাগের পর তিনি ভারতে চলে যান। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক ও আইনি আলোচনা চলছে।

রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন তিনি। আওয়ামী লীগের নেতারাও সোমবার জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শেখ হাসিনার আত্মসমর্পণের তারিখ জানানো হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের

Next Post

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

Related Posts

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ
অন্যান্য

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের
অর্থ-বাণিজ্য

সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে আবেদন করেননি: হাইকমিশন

পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে আবেদন করেননি: হাইকমিশন

সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের

সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাসপোর্ট নিয়ে শেখ হাসিনার নাটকের সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাসপোর্ট নিয়ে শেখ হাসিনার নাটকের সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

09 November 2026

পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে আবেদন করেননি: হাইকমিশন

www.hostbuybd.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার