Tuesday, November 10, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

অতিরিক্ত গরম চা খেয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছেন না তো?

November 10, 2026
in লাইফস্টাইল
অতিরিক্ত গরম চা খেয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছেন না তো?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক
সকালের শুরুতে এক কাপ চা, বিকেলে ক্লান্তি দূর করতে আবারও চায়ের কাপে চুমুক—এমন অভ্যাস অনেকেরই। চা শুধু সতেজতাই আনে না, নিয়মিত চা পানের সঙ্গে হৃদযন্ত্র ও রক্তনালির সুস্থতার সম্পর্কও পাওয়া গেছে গবেষণায়। তবে চা পান করলেই যে উপকার মিলবে, তা নয়। চায়ের ঘনত্ব, পরিমাণ এবং তাপমাত্রার ওপরও নির্ভর করতে পারে এর প্রভাব। বিশেষ করে অতিরিক্ত গরম চা পান করলে বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি।

চা পানের অভ্যাস ও হৃদযন্ত্রের স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘জার্নাল অব ইন্টারনাল মেডিসিন’-এ প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষণাটি নিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনে লিখেছেন জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগের চিকিৎসক ও শিক্ষক লিয়ানা ওয়েন।

গবেষণায় চীনের ৩০ থেকে ৭৯ বছর বয়সী ৪ লাখ ৮৫ হাজারের বেশি মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়। তারা সপ্তাহে কত দিন চা পান করেন, কোন ধরনের চা পছন্দ করেন, চা কতটা কড়া করে তৈরি করেন এবং কী তাপমাত্রায় পান করেন—এসব বিষয়ে তথ্য নেওয়া হয়। প্রায় নয় বছর ধরে তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করেন গবেষকেরা। এ সময়ে অংশগ্রহণকারীদের মধ্যে হৃদযন্ত্র ও রক্তনালিসংক্রান্ত ১৪ হাজার ৮০০টির বেশি রোগ শনাক্ত হয়। এর মধ্যে ছিল হৃদ্‌রোগে আক্রান্ত হওয়া, মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া এবং হাত-পায়ে রক্ত সরবরাহকারী ধমনির রোগ।

নিয়মিত চা পানে কমতে পারে হৃদরোগের ঝুঁকি

গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে অন্তত তিন দিন চা পান করেন, তাদের রক্তনালিসংক্রান্ত রোগের ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় ১১ শতাংশ কম। বয়স, ধূমপান, শারীরিক পরিশ্রম, শরীরের ওজন এবং আগে থেকে থাকা রোগের বিষয়গুলো বিবেচনায় নেওয়ার পরও এ পার্থক্য দেখা গেছে।

তবে শুধু চা পান করলেই হৃদরোগের ঝুঁকি কমবে, এমন নয়। গবেষণায় ধূমপান না করা, নিয়মিত চা পান করা এবং শারীরিকভাবে সক্রিয় ব্যক্তিদের মধ্যে হৃদরোগের ঝুঁকি সবচেয়ে কম দেখা গেছে।

চায়ের ঘনত্বের সঙ্গেও হৃদরোগের ঝুঁকির সম্পর্ক পাওয়া গেছে। মাঝারি মাত্রায় কড়া চা পানকারীদের মধ্যে ঝুঁকি কম দেখা যায়। আবার গ্রিন টির তুলনায় লিকার চা বা ব্ল্যাক টি পানকারীদের ক্ষেত্রে কয়েক ধরনের হৃদরোগের ঝুঁকি কমার সম্পর্ক বেশি পাওয়া গেছে।

অতিরিক্ত গরম চা বাড়াতে পারে ঝুঁকি

গবেষণার সবচেয়ে উল্লেখযোগ্য তথ্যগুলোর একটি হলো চায়ের তাপমাত্রা। যারা জিভ পুড়ে যাওয়ার মতো অতিরিক্ত গরম চা পান করেন, তাদের রক্তনালিসংক্রান্ত রোগের ঝুঁকি নিয়মিত চা পান না করা ব্যক্তিদের তুলনায় ১৬ শতাংশ বেশি দেখা গেছে।

অন্যদিকে, স্বাভাবিক বা সহনীয় গরম চা পানকারীদের ক্ষেত্রে নিয়মিত চা পান না করা ব্যক্তিদের তুলনায় এ ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কম ছিল।

তবে গবেষণাটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। গবেষকেরা সরাসরি চায়ের তাপমাত্রা মাপেননি; অংশগ্রহণকারীদের দেওয়া তথ্যের ওপর নির্ভর করেছেন। ফলে একজনের কাছে যে চা অতিরিক্ত গরম মনে হয়, অন্যজনের কাছে তা স্বাভাবিক মনে হতে পারে। এ ছাড়া অতিরিক্ত গরম চা পানকারীদের খাদ্যাভ্যাস বা জীবনযাপনের অন্য কোনো বিষয়ও ঝুঁকিতে প্রভাব ফেলতে পারে।

চা কীভাবে হৃদযন্ত্রের উপকার করে

চায়ের সম্ভাব্য উপকারের পেছনে রয়েছে এর প্রাকৃতিক উপাদান। চায়ে পলিফেনল নামের যৌগ থাকে, যার মধ্যে ফ্ল্যাভোনয়েডও রয়েছে। এসব উপাদানের প্রদাহরোধী ও জারণ প্রতিরোধী গুণ রয়েছে।

এগুলো রক্তনালির ভেতরের কোষকে সুরক্ষা দিতে এবং ধমনির প্রসারণক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। এর ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয় এবং হৃদযন্ত্রের ওপর চাপ কমতে পারে।

বিভিন্ন গবেষণায় নিয়মিত চা পানের সঙ্গে রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রার উন্নতির সম্পর্কও পাওয়া গেছে। এ কারণে চা পানকারীদের মধ্যে মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হওয়া ও হৃদরোগে আক্রান্ত হওয়ার হার তুলনামূলক কম দেখা যায়।

চিনি ছাড়া চা পান করলে বাড়তি সুবিধাও মিলতে পারে। ফলের রস, কোমল পানীয় বা অতিরিক্ত চিনিযুক্ত পানীয়ের পরিবর্তে চা পান করলে শরীরে বাড়তি চিনি প্রবেশের পরিমাণ কমে। এতে ওজন ও বিপাকীয় স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা হতে পারে।

লিকার চা, নাকি গ্রিন টি—কোনটি ভালো?

লিকার চা ও গ্রিন টি—দুটিই একই উদ্ভিদ থেকে তৈরি। তবে চা-পাতা প্রক্রিয়াজাত করার পদ্ধতি আলাদা হওয়ায় এ দুই ধরনের চায়ের উপাদানেও কিছু পার্থক্য থাকে।

আগের বিভিন্ন গবেষণায় দুই ধরনের চায়েরই স্বাস্থ্যগত উপকারের কথা উঠে এসেছে। নতুন গবেষণাতেও গ্রিন টির উপকারিতা দেখা গেছে। তবে লিকার চায়ের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি কমার সম্পর্ক তুলনামূলক ধারাবাহিকভাবে পাওয়া গেছে।

তবে এ কারণে এক ধরনের চা বাদ দিয়ে অন্যটি পান করার প্রয়োজন নেই বলে মনে করেন চিকিৎসক লিয়ানা ওয়েন। তার মতে, চিনি ছাড়া পান করলে লিকার চা ও গ্রিন টি—দুটিই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে।

দিনে কত কাপ চা পান করবেন?

গবেষণায় দেখা গেছে, যারা দিনে প্রায় ছয় থেকে আট কাপ চা পান করেন, তাদের রক্তনালিসংক্রান্ত রোগের ঝুঁকি সবচেয়ে কম ছিল। তবে এর চেয়ে বেশি চা পান করলে ঝুঁকি আবার বাড়তে শুরু করে।

তবে এর অর্থ এই নয় যে প্রত্যেকেরই দিনে ছয় থেকে আট কাপ চা পান করা উচিত। গবেষণায় চায়ের কাপের নির্দিষ্ট মাপ নির্ধারণ করা হয়নি। অংশগ্রহণকারীদের নিজেদের দেওয়া তথ্যের ভিত্তিতে চা পানের পরিমাণ হিসাব করা হয়েছে। তাই এই পরিমাণকে সবার জন্য আদর্শ বলা যাবে না।

চা পানের ক্ষেত্রে ক্যাফেইনের পরিমাণও বিবেচনায় রাখা জরুরি। প্রায় ২৪০ মিলিলিটার লিকার চায়ে সাধারণত ৩০ থেকে ৫০ মিলিগ্রাম ক্যাফেইন থাকে। গ্রিন টিতে এর পরিমাণ কিছুটা কম। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের জন্য দিনে ৪০০ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন গ্রহণ সাধারণত ক্ষতিকর নয়। তবে গর্ভবতী নারীদের দিনে ২০০ মিলিগ্রামের মধ্যে ক্যাফেইন গ্রহণ সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। শিশুদের ক্যাফেইনযুক্ত পানীয় পান করা উচিত নয়।

চা পানের সময় যে সতর্কতা জরুরি

চা পানের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তাপমাত্রাকে। মুখ বা গলা পুড়ে যাওয়ার মতো গরম চা পান করা উচিত নয়। কারণ, বারবার অতিরিক্ত গরম পানীয় পান করার সঙ্গে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বাড়ার সম্পর্ক পাওয়া গেছে।

তাই চা তৈরির পর কিছুটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন। এমন তাপমাত্রায় চা পান করুন, যাতে স্বাচ্ছন্দ্যে চুমুক দেওয়া যায় এবং মুখ বা গলা পুড়ে যাওয়ার আশঙ্কা না থাকে।

যাদের ঘুমের সমস্যা, উদ্বেগ কিংবা বুক ধড়ফড় করার প্রবণতা রয়েছে, তাদের ক্যাফেইন গ্রহণের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। আর যারা চা পান করেন না, তাদের শুধু হৃদযন্ত্রের উপকারের আশায় নতুন করে চা পানের অভ্যাস শুরু করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎসক লিয়ানা ওয়েন।

বিশেষজ্ঞদের পরামর্শ, হৃদযন্ত্র সুস্থ রাখতে শুধু চায়ের ওপর নির্ভর না করে নিয়মিত শরীরচর্চা, ধূমপান থেকে দূরে থাকা, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং পুষ্টিকর খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে। চা পান করতে চাইলে তা যেন হয় পরিমিত ও সহনীয় তাপমাত্রায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

Next Post

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

Related Posts

নারী-পুরুষের ফ্লার্টের ধরন নিয়ে গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য
লাইফস্টাইল

নারী-পুরুষের ফ্লার্টের ধরন নিয়ে গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য

এনার্জি ড্রিংকেই বাড়তে পারে তরুণদের হার্ট অ্যাটাকের ঝুঁকি
লাইফস্টাইল

এনার্জি ড্রিংকেই বাড়তে পারে তরুণদের হার্ট অ্যাটাকের ঝুঁকি

যেসব খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয়
লাইফস্টাইল

যেসব খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয়

Next Post
ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

অতিরিক্ত গরম চা খেয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছেন না তো?

অতিরিক্ত গরম চা খেয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছেন না তো?

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ করে গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরণ

পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ করে গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরণ

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

10 November 2026

অতিরিক্ত গরম চা খেয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছেন না তো?

www.hostbuybd.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার