নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে আটক তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য গুলশান থানায় নিয়ে যায় পুলিশ।
আটকরা হলেন, মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহম্মেদ (২৪) ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। সাব্বির মিরপুর-২ এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় থাকেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিনজনকে আটকের পর ঘটনাস্থলে মানুষের ভিড় জমে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।









Discussion about this post