Thursday, November 12, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

প্রকল্পের নামে অর্থ ব্যয় নয়, বুড়িগঙ্গা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি

November 12, 2026
in জাতীয়
প্রকল্পের নামে অর্থ ব্যয় নয়, বুড়িগঙ্গা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর প্রাণপ্রবাহ বুড়িগঙ্গা নদীকে দূষণ ও দখলমুক্ত করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বুড়িগঙ্গা মঞ্চ। সংগঠনটির অভিযোগ, বছরের পর বছর ধরে নদী রক্ষার নামে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হলেও কার্যত নদীর পানি, পরিবেশ, জীববৈচিত্র্য কিংবা নান্দনিকতায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। তাই সরকার ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগে ‘রক্ষায় প্রণোদনা, দূষণে শাস্তি’ নীতি প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বুড়িগঙ্গা মঞ্চের আহ্বায়ক রাশেদ আলী এবং যুগ্ম সদস্য সচিব মোঃ ইউনূছ আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০১০ সালে প্রায় ১ হাজার ১২৫ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে বুড়িগঙ্গায় পানি আনার একটি প্রকল্প নেওয়া হয়েছিল। কিন্তু কাঙ্ক্ষিত পানিপ্রবাহ এখনো নিশ্চিত হয়নি। ফলে শুষ্ক মৌসুমে নদীর পানি কালো ও দুর্গন্ধময় হয়ে পড়ে। অন্যদিকে, নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। নদীর তলদেশ থেকে পলিথিন ও আবর্জনা অপসারণে ২০১১ সালে ১৭ কোটি এবং ২০২৫ সালে প্রায় সাড়ে ৬ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। এ ছাড়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, সীমানা পিলার স্থাপন ও সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। কিন্তু এতসব উদ্যোগের পরও নদীর সামগ্রিক পরিবেশগত অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বলে দাবি সংগঠনটির।
বিবৃতিতে আরও বলা হয়, নদী রক্ষায় উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ আদেশ ও নির্দেশনা থাকা সত্ত্বেও মাঠপর্যায়ে সেগুলো বাস্তবায়নে সমন্বয়হীনতা ও আন্তরিকতার ঘাটতি রয়েছে। ফলে নদীতে বর্জ্য ফেলা, নদীর তীর ভরাট ও অবৈধ দখল বন্ধ হচ্ছে না। এ পরিস্থিতি শুধু বুড়িগঙ্গার অস্তিত্বকেই হুমকির মুখে ফেলছে না, বরং জনস্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা, নগরবাসীর জীবনমান এবং ভবিষ্যৎ প্রজন্মের পরিবেশগত অধিকারকেও ঝুঁকির মধ্যে ফেলছে।
সম্প্রতি কয়েকটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত বুড়িগঙ্গার প্লাস্টিক দূষণের চিত্র নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। বিবৃতিতে অভিযোগ করা হয়, নদীর তীরবর্তী কিছু এলাকায় প্লাস্টিক রিসাইক্লিং ব্যবসা, রিকশা-ভ্যানের গ্যারেজ, টংদোকান ও মাদকসেবনের আস্তানা গড়ে উঠেছে। এসব অবৈধ কর্মকাণ্ডের পেছনে কিছু অসাধু ব্যবসায়ী ও সরকারি কর্মচারীর যোগসাজশ রয়েছে বলেও সংগঠনটি দাবি করেছে।
বুড়িগঙ্গা মঞ্চ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
সংগঠনটি মনে করে, বুড়িগঙ্গাসহ দেশের নদ-নদী রক্ষায় বিজ্ঞানভিত্তিক, সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নদীতীরবর্তী জনগোষ্ঠী, পরিবেশকর্মী এবং সংশ্লিষ্ট নাগরিকদের সম্পৃক্ত করা প্রয়োজন।
বিবৃতিতে বলা হয়, নদী রক্ষা কেবল সরকারের একক দায়িত্ব নয়; এটি নাগরিকদেরও সম্মিলিত কর্তব্য। সরকার ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগে কার্যকর ও টেকসই কর্মপরিকল্পনা গ্রহণ করা হলে বুড়িগঙ্গাসহ দেশের সব নদ-নদীর স্বাভাবিক পরিবেশ ও প্রাণপ্রবাহ ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করে সংগঠনটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

২৬ হাজার কোটি নাকি ভালোবাসা, কীসের লোভে বিয়ে করলেন অনিরুদ্ধ!

Next Post

দীর্ঘদিন পর বুড়িগঙ্গায় বকের অবাধ বিচরণ

Related Posts

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির
জাতীয়

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

বর্জ্যকে সম্পদ ও প্রবৃদ্ধির উৎসে পরিণত করতে হবে: জুবাইদা রহমান
জাতীয়

বর্জ্যকে সম্পদ ও প্রবৃদ্ধির উৎসে পরিণত করতে হবে: জুবাইদা রহমান

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
দীর্ঘদিন পর বুড়িগঙ্গায় বকের অবাধ বিচরণ

দীর্ঘদিন পর বুড়িগঙ্গায় বকের অবাধ বিচরণ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দীর্ঘদিন পর বুড়িগঙ্গায় বকের অবাধ বিচরণ

দীর্ঘদিন পর বুড়িগঙ্গায় বকের অবাধ বিচরণ

প্রকল্পের নামে অর্থ ব্যয় নয়, বুড়িগঙ্গা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি

প্রকল্পের নামে অর্থ ব্যয় নয়, বুড়িগঙ্গা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি

২৬ হাজার কোটি নাকি ভালোবাসা, কীসের লোভে বিয়ে করলেন অনিরুদ্ধ!

২৬ হাজার কোটি নাকি ভালোবাসা, কীসের লোভে বিয়ে করলেন অনিরুদ্ধ!

পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৪

পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৪

শিক্ষক নিয়োগ দিচ্ছে ব্র্যাক

শিক্ষক নিয়োগ দিচ্ছে ব্র্যাক

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

12 November 2026

প্রকল্পের নামে অর্থ ব্যয় নয়, বুড়িগঙ্গা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি

www.hostbuybd.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার