আনোয়ার হোসেন :
টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে পাকিস্তানের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে, স্বপ্ন ভঙ্গ হলো হামজা-সুমিতদের। ২৩ বছর পর দেশের মাটিতে ফাইনাল খেলা হলো না হামজা জায়ানদের।
ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে শনিবার টুর্ণামেন্টের দুটি হাইভোল্টেজ দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
প্রথম সেমিতে বিকালে ভারতের মুখোমুখি হয় ভুটান। ভারত ২-১ গোলে ভুটানের বিপক্ষে কষ্টের জয়ে ফাইনালের টিকেট পায়। খেলার প্রথমার্ধ্যে ভারতের পক্ষে গোল দুটো করেন অধিনায়ক কনসাম সিং (১-০) ও ৯নং জার্সিধারী খেলোয়াড় ঢিশুম পুঠিয়া (২-০)। ভারতের পক্ষে ৯ ও ২৮ মিনিটে গোল দুটো হয়।

খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে ভুটানের ফরোয়ার্ডরা। একের পর এক আক্রমন করে আতংকে রাখে ভারতের রক্ষণভাগের দায়িত্বরত ডিফেন্ডারদের। খেলার ৪৮ মিনিটে ভুটানের স্ট্রাইকার টিশীল থরিম ভারতের গোলরক্ষক আনোয়ার শেখ কে ফাঁকি দিয়ে বল জালে জড়ান (১-২)। উত্তেজনাপূর্ণ প্রথম সেমিতে আরো একটি সহজ সুযোগ মিস করে ভুটান।
অন্যদিকে রাতের হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক বাংলাদেশ কে ১-০ গোলে হারায় পাকিস্তান। আর তাতেই ফাইনাল নিশ্চিত হয়ে যায় পাক দলের।
খেলার শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়দের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলার গতি চলতে থাকে। খেলার ২৮ মিনিটে রাকিবের শট গোল লাইন থেকে ফিরিয়ে দেন পাক রক্ষণভাগের খেলোয়াড় মহিবুল্লাহ।
অপর দিকে খেলার ৩০ মিনিটে একটা সহজ গোলের সুযোগ নষ্ট করে পাকিস্তানের ফরোয়ার্ড জুনায়েদ আহমেদ শাহ । খেলার প্রথমার্ধের ফলাফল ছিল গোলশুন্য (০-০)।
খেলার ৮৬ মিনিটে গোলরক্ষক শ্রাবণের মিস পাশের সুযোগ কাজে লাগাতে ভুল করেননি পাকিস্তানের আদিল নবী (১-০)। আর তাতেই কপাল পুড়ল হামজা বাহিনীর। ২৩ বছর পর দেশের মাটিতে আবারো সাফ শিরোপার স্বপ্ন দেখেছিল বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমী। ম্যাচ শেষে চরম হতাশা নিয়ে স্টেডিয়াম গ্যালারী ত্যাগ করেন ২০ হাজার দর্শক।
এ পর্যন্ত উভয়ের ১৫ বার মুখোমুখিতে বাংলাদেশ ৭ বার ও পাকিস্তান ৭ জয় পেয়েছে। আর ৪ টি ম্যাচ অমিমাংসিত থাকে। এবার গ্ৰুপ পর্বে সেরা পারফর করেছিল বাংলাদেশ।










Discussion about this post