Monday, November 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সাভার-আশুলিয়া ও গাজীপুরে বন্ধ ৬২ কারখানা

November 16, 2026
in অর্থ-বাণিজ্য, সর্বশেষ
সাভার-আশুলিয়া ও গাজীপুরে বন্ধ ৬২ কারখানা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া ও গাজীপুরে ৬২টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে সাভার-আশুলিয়ায় ৪০টি কারখানা এখনো বন্ধ। অন্যদিকে, গাজীপুরে নতুন করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ২২টি কারখানা।

শিল্প পুলিশের দাবি, আজ সোমবার সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ বা কর্মবিরতির কোনো ঘটনা ঘটেনি। সকাল থেকে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় কাজ করছেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, শিল্পাঞ্চলের পরিবেশ গতকালের মতোই স্বাভাবিক রয়েছে। বন্ধ কারখানার সংখ্যাও কমেছে। সব মিলিয়ে পরিস্থিতি সন্তোষজনক। এ অবস্থা অব্যাহত থাকবে বলে তিনি আশা করছেন।

তিনি জানান, সাভার-আশুলিয়ায় এখনো বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ২৭টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৯টি এবং সাধারণ ছুটির আওতায় রয়েছে চারটি কারখানা। এসব কারখানা চালুর বিষয়ে আলোচনা চলছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সাভার-আশুলিয়ার পরিস্থিতি অন্য দিনের তুলনায় আজ অনেক ভালো। ১৩(১) ধারায় বন্ধ থাকা কিছু কারখানা খুলেছে। আবার নতুন করে কিছু কারখানা একই ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকেরাও অনেকটা শান্ত হয়েছেন।

মজুরি বোর্ডের সোমবারের সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও সন্দেহ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতিতে সভা স্থগিত করা ঠিক হয়নি।

অন্যদিকে, গাজীপুর জেলা ও মহানগর এলাকায় ২২টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন কারণে এসব কারখানা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ।

সোমবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা, বোর্ডবাজার, বড়বাড়ী, টঙ্গী ও চান্দনা চৌরাস্তা এলাকা ঘুরে দেখা যায়, অন্তত পাঁচটি কারখানার সামনে বন্ধের কোনো সাইনবোর্ড নেই। তবে স্থানীয় লোকজন জানান, কারখানাগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত রাবার ফ্যাশন কারখানাটিও বন্ধ রয়েছে বলে জানান কারখানার সামনের একটি চায়ের দোকানের মালিক আবুল হোসেন। খোঁজ নিয়ে জানা গেছে, কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আবুল হোসেন বলেন, একসময় আশপাশের এলাকা সরগরম থাকত। এখন তো শ্রমিকই দেখা যায় না।

এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর ও কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় গত সপ্তাহজুড়েই শ্রমিকদের আন্দোলন চলছে। মজুরি বৃদ্ধির দাবিসহ বিভিন্ন কারণে এসব এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকালে মজুরি বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

Next Post

ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৫০০

Related Posts

কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
সর্বশেষ

ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৫০০

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী
জাতীয়

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

Next Post
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৫০০

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৫০০

সাভার-আশুলিয়া ও গাজীপুরে বন্ধ ৬২ কারখানা

সাভার-আশুলিয়া ও গাজীপুরে বন্ধ ৬২ কারখানা

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

16 November 2026

সাভার-আশুলিয়া ও গাজীপুরে বন্ধ ৬২ কারখানা

www.hostbuybd.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার