নিজস্ব প্রতিবেদক
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে চলমান শ্রমিক আন্দোলনের জেরে মঙ্গলবারও ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় আরও ৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
তিনি জানান, গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন এলাকায় শ্রমিক আন্দোলনের জেরে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া সকালে ভোগড়া এলাকায় ৫টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। পরে শ্রমিকরা দলবদ্ধভাবে ফিরে যাওয়ার সময় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তারা সড়কের পাশে এবং বিভিন্ন অলিগলির মুখে অবস্থান নেন।
পুলিশ সুপার আরও জানান, এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আশপাশের শিল্প এলাকায় কোনো ধরনের হট্টগোলের খবর পাওয়া যায়নি।










Discussion about this post