নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত অবরোধ ও লকডাউন বাস্তবায়নে রাজধানীর মোহাম্মদপুরে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) অফিসসহ ৫ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।
এই ঘটনায় একজনকে আটক করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে প্রাথমিকভাবে আটক ওই ব্যক্তির নাম জানা যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে কৃষি মার্কেট, রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেট এবং রাত পৌনে দশটার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।এছাড়া বসিলা র্যাব-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের পুলিশের এক ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
তিনি জানান, কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শ্যামলী থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একজনকে আটক করে পুলিশের হস্তান্তর করেছে।
এদিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করলেও ককটেল বিস্ফোরিত হয়নি পরে সেটি বোম ডিসপোজাল ইউনিট এসে নিষ্ক্রিয় করে।
এ দিকে ফেসবুকে লাইভে এসে মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর এলাকায় লকডাউন ঘোষণা করেন ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ মোহাম্মদপুর আওয়ামী লীগের সদস্য সচিব তারিকুজ্জামান রাজিব।










Discussion about this post