আনোয়ার হোসেন :
আবারো সাফ ফুটবল শিরোপা জিতে নিলো দক্ষিণ এশিয়ার সেরা ভারত। এবার নিয়ে তাদের ১০ বার সাফ চ্যাম্পিয়নের স্বাদ গ্ৰহন।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে ১৭ নভেম্বর (বুধবার) রাতে টেকনো সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলার প্রথমার্ধের প্রায় বেশিরভাগ সময়ই বলের উপর নিয়ন্ত্রণ ছিলো পাকিস্তানের খেলোয়াড়দের হাতে। এর সুফলটাও তারা আদায় করে নিয়েছিল খেলার ৪৬ মিনিটে। ফরোয়ার্ড (১০নং জার্সিধারী) আলমগীর আলী গোল করে দলকে এগিয়ে নেন ১-০ তে।
পাকিস্তানিদের একে একে আক্রমণে এক পর্যায়ে ভারতীয় ডিফেন্ডাররা নিজেদের গোলবার সামলাতে মরিয়া হয়ে পরে। অবশেষে প্রথমার্ধের খেলায় পাকিস্তান এগিয়ে থাকে।
দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটেই কপাল পুরে সবুজ জার্সিধারিদের। পাকিস্তানের ১৮ নাম্বার প্লেয়ার জুনায়েদ আহমেদ ভারতের মিডফিল্ডার রিকি জনকে ফাউল করলে রেফারী লাল কার্ড দেখান। এর পর ১০ জন নিয়ে খেলতে হয় পাকিস্তান কে। খেলার ৬০ মিনিটে ভারতের সোহেল আহমেদ ভাট খেলায় সমতা আনেন (১-১)। এরপর ভারতীয় শিবিরে জয়ের নেশা চেপে বসে। এক চেটিয়া মুহু মুহু পাকিস্তানের গোল সিমানায় হানা দিয়ে খেলার ৮৭ মিনিটে কর্ণার থেকে স্বন্দীপ জয়সূচক গোলটি করে আনন্দের বন্যায় ভাসান ভারতীয় শিবিরে (২-১)। ফলে দশম সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা আবারো তাদের ঘরে তুললো ভারত।
উল্লেখ, সার্ক ভূক্ত ৭ টি দেশকে নিয়ে সর্বপ্রথম ১৯৯৩ সালে সার্ক গোল্ডকাপ টুর্ণামেন্ট শুরু হয়েছিল। ১৯৯৭ সাল থেকে সাফ চ্যাম্পিয়শিপ নামে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
এ পর্যন্ত ১৭ টি আসরে ভারত ১০ বার, মালদ্বীপ ২ বার আর ১ বার করে শিরোপা জয় করে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
এবার ঢাকা অনুষ্ঠিত টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের গ্ৰুপ পর্বে ভারতের কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছিলো পাকিস্তান।
এর আগে এই দুই দেশ সাফে মুখোমুখি হয় ২৫ বার । এর মধ্যে ১৬ বার ভারভ, ২ বার পাকিস্তান ও ৭ ম্যাচ অমিমাংসিত থাকে।
ভারত : আনোয়ার শেখ (গোলরক্ষক), কনসাম সিং (অধিনায়ক), অভিষেক, সোহেল আহমেদ বাট, বিশু পুঠিয়া, খিমিং তাং, রিকি ঝন, মাঙ্গলিন থাং, জয়ন্তা প্রভু, সন্দীপ মান্দি, বর্ষন দুবীন।
পাকিস্তান : ইউসুফ বাট (গোলরক্ষক), আব্দুল্লাহ ইকবাল (অধিনায়ক), নহীব উল্লাহ, ইশান সোলিমান, আব্দুস সামাদ শাহদাত, আলমগীর আলী, আকবর খান, মাইকেল করন, জুনায়েদ আহমেদ শাহ, আদিল নবী।









Discussion about this post