Wednesday, June 10, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

অমুসলিমরাও জামায়াতের সদস্য হতে পারেন

October 27, 2024
in রাজনীতি
অমুসলিমরাও জামায়াতের সদস্য হতে পারেন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রংপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পীরগাছা সদর ইউনিয়ন শাখায় হিন্দুদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে উপজেলা জামায়াতের অফিসে কমিটির নাম ঘোষণা করেন ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর জব্বার। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে পীরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ জানান, রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য অমুসলিমদের নিয়ে দল থেকে এখনও কোনো কমিটি করা হয়নি। সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য ‘অমুসলিম নাগরিক সেবা কমিটি’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে।

এদিকে দলটির কেন্দ্রীয় পর্যায় থেকে বলা হচ্ছে, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন যে কেউ। এমনকি অমুসলিমদের ক্ষেত্রেও দলভুক্ত হতে বাধা নেই, যদি তারা দলের গঠনতন্ত্রের চারটি বিষয়ে একমত হয়ে শপথ নেন।

জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা একনিষ্ঠভাবে কাজ করবে, জামায়াতের নিয়ম শৃঙ্খলা এবং রাজনৈতিক সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে যারা গুরুত্ব প্রদান করবে তারা অমুসলিম হলেও জামায়াতের সদস্য হতে পারবেন।

তিনি বলেন, নাগরিক অধিকারের ক্ষেত্রে জামায়াত সবার জন্য সমান অধিকার নিশ্চিত করে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতের একটি আদর্শিক অবস্থান রয়েছে। আদর্শিক অবস্থান ও নাগরিক অধিকার এক নয়। জামায়াত ব্যক্তি, গোষ্ঠী বা দলের নাগরিক ও রাজনৈতিক অধিকার হরণে বিশ্বাস করে না।

এছাড়াও বিষয়টি সংগঠনের গঠনতন্ত্রের পরিশিষ্ট-১১-এ সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে বলেও জানান জামায়াতের কেন্দ্রীয় এ নেতা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী, চার বিষয়ে একমত হয়ে থাকলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ যেকোনো ধর্মাবলম্বী মানুষই অমুসলিম শাখার অধীনে জামায়াতে দলভুক্ত হতে পারবেন। এজন্য চারটি বিষয়ে শপথ নিতে হবে তাদেরকে। সেগুলো হলো:

১. বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য বা সদস্যা হিসেবে জামায়াতের নিয়ম শৃঙ্খলা ও সিদ্ধান্তসমূহ নিষ্ঠার সঙ্গে মেনে চলতে হবে।

২. জামায়াতের রাজনৈতিক সিদ্ধান্তসমূহ বাস্তবায়নকে গুরুত্ব প্রদান করতে হবে।

৩. বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একনিষ্ঠভাবে ভূমিকা পালন করতে হবে।

৪. উপার্জনে অবৈধ পন্থা অবলম্বন করা যাবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

লেবানন থেকে চতুর্থ দফায় ফিরছেন আরও ৩০ বাংলাদেশি

Next Post

চিকিৎসকের ৫ পরামর্শ মানলে হাড় ক্ষয় হবে না

Related Posts

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি জামায়াতের
রাজনীতি

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি জামায়াতের

‘ছায়া বাজেট’ পেশ করবে জামায়াত
রাজনীতি

‘ছায়া বাজেট’ পেশ করবে জামায়াত

‘শর্ত মেনে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আ.লীগ: তথ্য উপদেষ্টা
রাজনীতি

‘শর্ত মেনে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আ.লীগ: তথ্য উপদেষ্টা

Next Post
চিকিৎসকের ৫ পরামর্শ মানলে হাড় ক্ষয় হবে না

চিকিৎসকের ৫ পরামর্শ মানলে হাড় ক্ষয় হবে না

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি জামায়াতের

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি জামায়াতের

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

27 October 2024

অমুসলিমরাও জামায়াতের সদস্য হতে পারেন

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার