Sunday, June 28, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু আজ

November 4, 2024
in শিক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু আজ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ সোমবার (৪ নভেম্বর)। দুপুর ১২টা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন ও নির্দিষ্ট ফি পরিশোধ করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। যা চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার ৫০ (এক হাজার পঞ্চাশ) টাকা নির্ধারণ করা হয়েছে। তবে আইবিএ ইউনিটের ফি ১ হাজার ৫০০ টাকা।

চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যেকোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীদের আবেদন ফি জমা দিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের জন্য https://admission.eis.du.ac.bd লিংকে প্রবেশ করতে হবে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবেন, কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সে হিসেবে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না।

ঢাবির ভর্তি পরীক্ষা কোন ইউনিটে কবে

১. কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২৫ জানুয়ারি (শনিবার)

২. বিজ্ঞান ইউনিট: ১ ফেব্রুয়ারি (শনিবার)

৩. ব্যবসায় শিক্ষা ইউনিট: ৮ ফেব্রুয়ারি (শনিবার)

৪. চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ৪ জানুয়ারি (শনিবার )

৫. আইবিএ ইউনিট: ৩ জানুয়ারি (শুক্রবার)

সব ইউনিটের পরীক্ষা (আইবিএ ছাড়া) শুরু হবে বেলা ১১টায়। পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। আইবিএর ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

শিক্ষার্থীরা ৫টি (পাঁচ) ইউনিটে আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতাসহ ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রদত্ত সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় উল্লেখ থাকবে।

নম্বর ও সময়

>কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট ও ব্যবসায় শিক্ষা ইউনিটে এমসিকিউ পরীক্ষা হবে ৬০ নম্বরে। পরীক্ষার সময় ৪৫ মিনিট। লিখিত পরীক্ষা ৪০ নম্বরে হবে ৪৫ মিনিটে।

>চারুকলা ইউনিটে (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ৩০ মিনিটের সাধারণ জ্ঞান এমসিকিউ হবে ৪০ নম্বরে। ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে ৩০ মিনিটে।

>আইবিএ ইউনিটের ৭০ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য নির্ধারণ সময় ৯০ মিনিট। লিখিত পরীক্ষা ৩০ নম্বরের। এ পরীক্ষার সময় ৩০ মিনিট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বকেয়া পরিশোধে বাংলাদেশকে আল্টিমেটাম দেওয়া হয়নি: আদানি গ্রুপ

Next Post

পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত অবশ্যই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Related Posts

জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বলে কটাক্ষ রাকসু নেতার
শিক্ষা

জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বলে কটাক্ষ রাকসু নেতার

প উপলক্ষে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
শিক্ষা

প উপলক্ষে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
শিক্ষা

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

Next Post
পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত অবশ্যই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত অবশ্যই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল, কবে কোন দলের খেলা

আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল, কবে কোন দলের খেলা

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব

সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির

সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির

পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা

পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

04 November 2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু আজ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার