Tuesday, June 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

প্রধান উপদেষ্টাকে কাজের অগ্রগতি জানালেন কমিশন প্রধানরা

November 4, 2024
in জাতীয়
প্রধান উপদেষ্টাকে কাজের অগ্রগতি জানালেন কমিশন প্রধানরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত সংস্কার কমিশনের কার্যক্রম নিয়ে আজ সোমবার ঢাকায় তেজগাঁওস্থ কার্যালয়ে কমিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে জনপ্রশাসন সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।

তিনি জানান, জনপ্রশাসন সংস্কার কমিশনের কাজ পুরোদমে শুরু হয়েছে। এরইমধ্যে ওয়েবসাইটের মাধ্যমে সবার মতামত সংগ্রহ শুরু হয়েছে। কমিশনের সদস্যরা জেলা ও উপজেলা পর্যায়ে সফর করে জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেছেন।

আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, জনপ্রশাসনের বিভিন্ন ক্যাডার প্রতিনিধির সঙ্গে মতবিনিময় শুরু হয়েছে এবং এটি চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন কমিশন প্রধান।

পুলিশ সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে কমিশন প্রধান সফর রাজ হোসেন জানান, পুলিশ সংস্কার কমিশন এরইমধ্যে ১০টি সভা করেছে। পাশাপাশি অংশীদারদের সঙ্গে আরও চারটি বৈঠক করেছে। জনসাধারণের মতামত চেয়ে একটি প্রশ্নমালা প্রস্তুত করা হয়েছে, যা ওয়েবসাইটে দেয়া হয়েছে।

তিনি আরও জানান, কিছু আইন ও বিধি সংশোধনের প্রস্তাব এসেছে যেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এ ছাড়া কয়েকটি প্রক্রিয়া সহজ করে তোলার জন্য যথাযথ প্রস্তাব করা হচ্ছে। মব নিয়ন্ত্রণে বলপ্রয়োগ পদ্ধতি পরিবর্তন করার প্রস্তাব নিয়ে কাজ চলছে। ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর কতিপয় ধারা পরীক্ষা করা হচ্ছে এবং তা পরিবর্তন করা হবে কি না, সেটি যাচাই করে দেখা হচ্ছে।

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে। অনুপস্থিত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট নিয়ে কাজ চলছে। জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ভোটার তালিকার সমন্বয় করা হচ্ছে। নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিতে জোর দিচ্ছে নির্বাচন সংস্কার কমিশন। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অংশীদারদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং পরামর্শ গ্রহণ করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ফের শাহজালালের রানওয়ে বন্ধের নোটিশ

Next Post

‘জয় বাংলা’ স্লোগান: ওএসডির পরদিন বাধ্যতামূলক অবসরে সিভিল সার্জন

Related Posts

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ,দায়িত্বে জামালুন্নেসা
জাতীয়

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ,দায়িত্বে জামালুন্নেসা

পোশাকশ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
জাতীয়

পোশাকশ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

তুঘলকি কাণ্ড: প্রতিমন্ত্রীর দুই ছেলে ও বংশের নামে ৩ ইউনিয়ন!
অন্যান্য

তুঘলকি কাণ্ড: প্রতিমন্ত্রীর দুই ছেলে ও বংশের নামে ৩ ইউনিয়ন!

Next Post
‘জয় বাংলা’ স্লোগান: ওএসডির পরদিন বাধ্যতামূলক অবসরে সিভিল সার্জন

‘জয় বাংলা’ স্লোগান: ওএসডির পরদিন বাধ্যতামূলক অবসরে সিভিল সার্জন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ,দায়িত্বে জামালুন্নেসা

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ,দায়িত্বে জামালুন্নেসা

ডায়েটে কোন বাদাম রাখলে হার্ট ভাল থাকবে?

ডায়েটে কোন বাদাম রাখলে হার্ট ভাল থাকবে?

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’

লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ

লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

04 November 2024

প্রধান উপদেষ্টাকে কাজের অগ্রগতি জানালেন কমিশন প্রধানরা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার