Sunday, May 3, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মাওলানা সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণার দাবি

November 5, 2024
in অন্যান্য
মাওলানা সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণার দাবি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিবাদের সাথে যারা জড়িত বাংলার মাটিতে তাদের ঠাঁই দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশের শীর্ষ আলেমরা। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ভারতীয় আলেম মাওলানা সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত করার দাবি তোলেন তারা। হুঁশিয়ারি উচ্চারণ করে আলেমরা বলেন, মাওলানা সাদ বিভ্রান্তিকর বক্তব্য দেন। যদি স্বঘোষিত আমির সাদকে বাংলাদেশে আসতে দেয়া হয়, তাহলে অন্তর্বর্তী সরকারকেই দেশ ছেড়ে পালাতে হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন থেকে এমন হুঁশিয়ারি দেন বক্তারা।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে স্বঘোষিত আমির সাদ ও তার অনুসারীরা বিশৃঙ্খলা করার পরিকল্পনা নিয়েছে। আমরা কোনোভাবেই সেটি হতে দেব না। তাদের সমস্ত ষড়যন্ত্র যেকোনো মূল্যে আমরা ব্যর্থ করে দেব।

আজিজুল হক ইসলামাবাদী আরও বলেন, বিশ্ব ইজতেমা নিয়ে আজকের সম্মেলন থেকে ওলামায় কেরামের পক্ষ থেকে যে ঘোষণা দেয়া হবে, সরকারকে সেই নির্দেশনা মানতে হবে। এর বাইরে কারও সিদ্ধান্ত তৌহিদী জনতা মানবে না।

মহাসম্মেলনে মাওলানা আব্দুল হামিদ (পীর মধুপুর) বলেন, বিশ্ব ইজতেমা নিয়ে সরকার দুই পক্ষের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে চাইছে। আমি বলব- কিসের পরামর্শ, এই সম্মেলন থেকে যে সিদ্ধান্ত আসবে, সরকারকে এটাই বাস্তবায়ন করতে হবে। ভিন্ন কোনো চিন্তা করলে পরিস্থিতি ভয়াবহ হবে।

কওমি মাদরাসা, তাবলিগ ও দ্বীন রক্ষার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে এই ইসলামী মহাসম্মেলন। সম্মেলনে নয় দফা দাবি দেন আলেমরা।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, দেশের সকল আলেমদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা চত্ত্বরে গণহত্যায় দোষী ও জড়িতদের বিচার, সারাদেশের কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, টঙ্গী ময়দানে নিরীহ ছাত্রদের ওপর সাদপন্থীদের হামলার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত, স্বঘোষিত আমির সাদকে বাংলাদেশে কোনো অবস্থাতেই আসতে না দেয়া।

মহাসম্মেলনে কাকরাইল মসজিদে সাদপন্থীদের কোনো কার্যক্রম চালাতে দেয়া হবে না বলে বক্তারা জানান। এছাড়াও কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দাবি জানানো হয়। শেষে মোনাজাতের মধ্যে দিয়ে মহাসম্মেলন শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ বাবুনগরী।

এর আগে সকাল নয়টায় সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলন শুরু হয়। সম্মেলন ঘিরে ভোর থেকেই লাখো আলেম-ওলামার জমায়েত হতে থাকেন সোহরাওয়ার্দী উদ্যানে। উদ্যান কানায় কানায় পূর্ণ হয়। এই সম্মেলন চলে দুপুর ১টা ১৭ মিনিট পর্যন্ত।

সমাবেশে ঢাকা ছাড়াও সারাদেশের কওমি মাদরাসার হাজার হাজার আলেম যোগদান করেন। ফলে সকাল থেকে রাজধানীতে যানজট ছিল তীব্র। এখনো অনেক সড়কে গাড়ির জট কমেনি।

Previous Post

৮টি আয়নাঘরের সন্ধান, গুম হওয়া ব্যক্তিদের নিয়ে যে তথ্য দিল কমিশন

Next Post

ফ্লোরিডায় ভোট দিলেন ট্রাম্প

Related Posts

দেশের পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহ 
অন্যান্য

দেশের পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহ 

হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক
অন্যান্য

হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ে বাবর আলীর নতুন ইতিহাস
অন্যান্য

প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ে বাবর আলীর নতুন ইতিহাস

Next Post
ফ্লোরিডায় ভোট দিলেন ট্রাম্প

ফ্লোরিডায় ভোট দিলেন ট্রাম্প

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বিএনপি আর সংস্কার চায় না, ক্ষমতা উপভোগ করতে চায়: আখতার হোসেন

বিএনপি আর সংস্কার চায় না, ক্ষমতা উপভোগ করতে চায়: আখতার হোসেন

চীন ও ভারত থেকে এলো আরও ৫৩ হাজার টন ডিজেল

চীন ও ভারত থেকে এলো আরও ৫৩ হাজার টন ডিজেল

দোয়া চাইলেন অসুস্থ তানিয়া বৃষ্টি

দোয়া চাইলেন অসুস্থ তানিয়া বৃষ্টি

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

আলিম পরীক্ষার রুটিন প্রকাশ

আলিম পরীক্ষার রুটিন প্রকাশ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার