Wednesday, July 1, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ইলেক্টোরাল কলেজ ভোট: ট্রাম্প ২৩০, কমালা ২১০

November 6, 2024
in আন্তর্জাতিক
ইলেক্টোরাল কলেজ ভোট: ট্রাম্প ২৩০, কমালা ২১০
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে ২৩০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২১০টি ইলেক্টোরাল কলেজ ভোট। সেই হিসেবে ম্যাজিক ফিগারে পৌঁছতে ট্রাম্পের ৪০টি ও কমালার ৬০টি ইলেক্টোরাল কলেজ ভোট প্রয়োজন। খবর আল জাজিরা।

এদিকে দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলিনাতে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাজ্যটির ১৬টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন তিনি। এছাড়া বাকি ৬টি দোদুল্যমান অঙ্গরাজ্যের মধ্যে ৫টিতে এখন পর্যন্ত ট্রাম্প এগিয়ে রয়েছেন।

ট্রাম্পের জয় পাওয়া অঙ্গরাজ্যগুলো মধ্যে রয়েছে, টেক্সাসে (৪০), ফ্লোরিডা (৩০), ওহাইও (১৭), টেনেসি (১১), ইন্ডিয়ানা (১১), মিজৌরি (১০), আলাবামা (৯), সাউথ ক্যারোলাইনা (৯), ওকলাহোমা (৭), কেন্টাকি (৮), লুজিয়ানা (৮), মিসিসিপি (৬), কানসাস (৬), ওয়েস্ট ভার্জিনিয়া (৪), আইডাহো (৪), মন্টানা (৪), নর্থ ডাকোটা (৩), ওয়েমিং (৩)।

অন্যদিকে কমলা যেসব অঙ্গরাজ্যে জয় পেয়েছেন, তার মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া (৫৪), নিউইয়র্ক (২৮), ইলিনয় (১৯), ওয়াশিংটন (১২), ম্যাসাচুসেটস (১১), মেরিল্যান্ড (১০), ডেলাওয়ার (৩) ও ভারমন্ট (৩)।

এখন পর্যন্ত গণনাকৃত ভোটের ৫১ দশমিক ১৫ শতাংশ ট্রাম্প ও ৪৭ দশমিক ৪৪ শতাংশ কমালা পেয়েছেন। সংখ্যার হিসেবে ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ৪৬ লাখ ২৮ হাজার ৫০টি ভোট এবং কমালা পেয়েছেন ৬ কোটি ৫৩ হাজার ৩৩টি ভোট।

প্রসঙ্গত, দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখে। সেই রাজ্যগুলো হলো, উত্তর ক্যারোলিনা, জর্জিয়া, নেভাদা, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন ও অ্যারিজোনা। এই সাত রাজ্যে ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৯৩টি। তবে এবারের নির্বাচনে পেনসিলভানিয়া রাজ্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, মার্কিন নির্বাচনে মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

শাহজালালে ভেঙে পড়ল কুয়েত এয়ার ওয়েজের প্লেনের দরজা

Next Post

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুলসহ ৫ জন

Related Posts

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক
আন্তর্জাতিক

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক

এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা
আন্তর্জাতিক

এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
আন্তর্জাতিক

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

Next Post
নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুলসহ ৫ জন

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুলসহ ৫ জন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঢাকায় জামায়াতের সমাবেশ আজ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের চার এমপি

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি

বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি

অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

06 November 2024

ইলেক্টোরাল কলেজ ভোট: ট্রাম্প ২৩০, কমালা ২১০

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার