Wednesday, August 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

একটি পক্ষকে কোণঠাসা করা অগণতান্ত্রিক আচরণ: ছাত্রদল

November 9, 2024
in রাজনীতি
একটি পক্ষকে কোণঠাসা করা অগণতান্ত্রিক আচরণ: ছাত্রদল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার ছেঁড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনা শুধু বিএনপি বা ছাত্রদলের নয়, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী, আধিপত্যবাদবিরোধী প্রতিটি নাগরিকের জন্য এটি একটি ঐতিহাসিক বিপ্লবের মুহূর্ত। বিপ্লবী সিপাহী-জনতার দেশপ্রেমে সেদিন রক্ষা পেয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। ফলে ৭ নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন।

নাছির উদ্দীন বলেন, ছাত্রদল ৭ নভেম্বর উপলক্ষে ক্যাম্পাসে পোস্টার লাগিয়েছে। এতে সংক্ষেপে ৭ নভেম্বরের প্রেক্ষাপট ও তাৎপর্য বর্ণনা করা হয়েছে। এটা কোনো ব্যক্তিগত প্রচার-প্রচারণা বা দলীয় কর্মসূচির প্রচারণা ছিল না। জাতির একটি ঐতিহাসিক বিপ্লবের স্মরণে একটা ক্যাম্পেইন হয়েছে। ছাত্রদলের সঙ্গে আপনার মতবিরোধ থাকতে পারে, পোস্টারিংয়ের ধরন নিয়ে সমালোচনা থাকতে পারে। এটি একটি গণতান্ত্রিক সমাজে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কিন্তু বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ঐতিহাসিক ৭ নভেম্বরের পোস্টার ছিঁড়ে অশ্রদ্ধা প্রদর্শন সমীচীন কাজ নয়।

ছাত্রদলের কেন্দ্রীয় এই সাধারণ সম্পাদক বলেন, পোস্টার ছেঁড়ার জন্য আপনি মব তৈরি করতে পারেন না।ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে মব উসকে দিতে পারেন না। এভাবে পেশিশক্তি প্রদর্শন করে একটি পক্ষকে কোণঠাসা করা অগণতান্ত্রিক আচরণ, যা জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী। এ ধরনের কাজের ফলে জুলাই-আগস্টে গণতন্ত্রকামী সকল শিক্ষার্থীর মধ্যে যে অভূতপূর্ব জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, তাতে ফাটল ধরবে। আমাদের সজাগ থাকতে হবে যাতে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে পরাজিত অপশক্তি কোনো সুবিধা হাসিল করতে না পারে।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের অংশীদার সব ছাত্রসংগঠনকে জাতীয় ঐক্য ধরে রাখার জন্য গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে। পরমতসহিষ্ণুতা গণতন্ত্র চর্চার প্রাথমিক শর্ত। আমরা সবাইকে সহনশীলতা বজায় রাখার অনুরোধ করছি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

গোপন বৈঠক থেকে ১৯ ইউপি সদস্য আটক

Next Post

সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

Related Posts

জবি-ঢাকা কলেজসহ বিভিন্ন স্থানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ
রাজনীতি

জবি-ঢাকা কলেজসহ বিভিন্ন স্থানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ

‘শেখ হাসিনা ফিরলে কোটি ছাত্র-জনতা সেদিন রাজপথে থাকবে’
রাজনীতি

‘শেখ হাসিনা ফিরলে কোটি ছাত্র-জনতা সেদিন রাজপথে থাকবে’

জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে: ফরহাদ মজহার
রাজনীতি

জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে: ফরহাদ মজহার

Next Post
সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

জবি-ঢাকা কলেজসহ বিভিন্ন স্থানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ

জবি-ঢাকা কলেজসহ বিভিন্ন স্থানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

09 November 2024

একটি পক্ষকে কোণঠাসা করা অগণতান্ত্রিক আচরণ: ছাত্রদল

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার