Tuesday, July 28, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

রাউজানে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ অন্তত ১২

November 15, 2024
in সারাদেশ
রাউজানে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ অন্তত ১২
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের রাউজানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে একদল মুখোশধারী। এতে ১২ থেকে ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, গুলিবিদ্ধদের মধ্যে ১১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিশপাড়া গ্রামের আসদ আলী মাতব্বরপাড়া মসজিদ এলাকায় এ গুলির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন নিরামিশপাড়া গ্রামের মো. জসিম উদ্দিন (৫০), মো. মহিউদ্দিন (৩৮), জানে আলম (৪৪) ও তাঁর ভাই মো. সাইফুদ্দিন (৩১), মো. লাভলু (২৮), নুরুদ্দিন (২৮) ও তাঁর ভাই মো. মানিক (৩৬), মো. মাসুদ (৩৫), আলাউদ্দিন (৪০), মো. হুমায়ুন (৪৫) ও নুরুল আবসার (৫৫)। বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের নাম–পরিচয় এখনও পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আসদ আলী মাতব্বরপাড়া মসজিদ এলাকায় ২০–২৫ জনের একদল মুখোশধারী মো. মহিউদ্দিনকে মারধর করে ও কুপিয়ে আহত করে। পরে এলাকার কিছু লোক এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মুখোশধারীরা তাদের লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এসময় ১২ থেকে ১৫ জন গুলিবিদ্ধ হন।

স্থানীয় ব্যবসায়ী মুহাম্মদ ইলিয়াস জানান, তার ভাই জসিম উদ্দিন সৌদি আরব প্রবাসী। কিছুদিন আগে দেশে এসেছেন। গোলাগুলির মধ্যে পড়ে তার ভাইও গুলিবিদ্ধ হন। তিনি তাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন।

এদিকে থানা পুলিশ সূত্র জানায়, বিএনপির দুই পক্ষের গোলাগুলিতে কয়েকজন সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। রাউজানের নোয়াপাড়ায় বিএনপির দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই হামলা–সংঘর্ষের ঘটনা ঘটছে। গোলাগুলির ঘটনাও তারই অংশ।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, বিএনপির একটি পক্ষের ২০ থেকে ২৫ জন বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষ নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমদের ছেলে কামাল উদ্দিনকে আক্রমণ করতে যায়। এসময় এলাকাবাসী বাধা দিলে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ১২ থেকে ১৫ জন গুলিবিদ্ধ হন। এর আগেও কামাল উদ্দিনের ওপর একাধিকবার হামলা হয়েছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

প্যারাগুয়ের কাছে হারল মেসির আর্জেন্টিনা

Next Post

ব্যবসায়ী জসিমকে ৭ টুকরো করেন ‘প্রেমিকা’: পুলিশ

Related Posts

রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত, তিনজনের অবস্থা আশঙ্কাজনক
সারাদেশ

রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার
সারাদেশ

চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার

এলএনজি সরবরাহ কমায় গ্যাস সংকট, সংকট আরও দুই সপ্তাহ
বিদ্যুৎ জ্বালানি

এলএনজি সরবরাহ কমায় গ্যাস সংকট, সংকট আরও দুই সপ্তাহ

Next Post
ব্যবসায়ী জসিমকে ৭ টুকরো করেন ‘প্রেমিকা’: পুলিশ

ব্যবসায়ী জসিমকে ৭ টুকরো করেন ‘প্রেমিকা’: পুলিশ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি : সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি : সিইসি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাবের-সদস্যসচিব জুমা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাবের-সদস্যসচিব জুমা

ওয়ানডে অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ

ওয়ানডে অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

15 November 2024

রাউজানে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ অন্তত ১২

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার