Wednesday, June 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শীতকালে আগুন লাগার ঘটনা বেশি ঘটে: ফায়ার সার্ভিস

November 19, 2024
in অন্যান্য
শীতকালে আগুন লাগার ঘটনা বেশি ঘটে: ফায়ার সার্ভিস
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
শীতকালে আগুন লাগার ঘটনা বেশি বেশি ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের অগ্নিনিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, শীতকালে আবহাওয়া ঠান্ডা থাকে, কুয়াশাও থাকে। তারপরও আগুন লাগার ঘটনা বেশি ঘটে শীতেই। কারণ শীতের ঠান্ডা বা কুয়াশা আগুন ঠেকাতে বিশেষ ভূমিকা রাখে না। উল্টো শুষ্ক আবহাওয়ার কারণে আগুন লাগলে তা দ্রুত ছড়ায়। অগ্নিকান্ডের ঘটনা কমাতে নাগরিকের সচেতনতা বেশি প্রয়োজন। সচেতনতার অভাবেই অগ্নিকান্ডের ঘটনা বেশি ঘটে।
তিনি আরও বলেন, ফায়ার ফাইটাররা সবসময় প্রস্তুত থাকেন। ফায়ার কন্ট্রোলরুমে আগুনের সংবাদ পাওয়ার ৩০ সেকেন্ডের মধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন ফায়ার সার্ভিসের কর্মীরা। যানজটের কারণে অনেক সময় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক সালেহ উদ্দিন বলেন, ঢাকা শহরের প্রায় সব খাল, নর্দমা, পুকুর ও ঝিল ভরাট হয়ে গেছে। বেশির ভাগ ভবনে থাকে না পানি সরবরাহের কোনো ব্যবস্থা। অনেক সময় পানির অভাবে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের মিডিয়া প্রধান ও প্রশিক্ষক শাহজাহান শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৪০ জন সদস্য অংশগ্রহণ করে।

দিনব্যাপী কর্মশালায় আগুন লাগার কারণ, নিয়ন্ত্রণের উপায় ও কৌশল হাতে কলমে শেখানো হয়।
এতে বক্তব্য রাখেন ডিআরইউ’র যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান রহমান) এবং তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রাশিম মোল্লা।
মিজান রহমান বলেন, সচেতনতার মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। আর সচেতনতার জন্য প্রয়োজন জেলা, উপজেলায় সভা সেমিনার করা। ফায়ার সার্ভিসকে এ বিষয়ে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, ডিআরইউ পেশাদার সাংবাদিকদের মধ্যে সবচেয়ে বড় সংগঠন। অগ্নিকান্ড সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিতে পর্যায়ক্রমে ডিআরইউ’র সব সদস্যসহ দেশের সব জেলা-উপজেলার সাংবাদিকদের প্রশিক্ষণের আওতায় আনার আহ্বান জানান।

কর্মশালায় উপস্থিত ছিলেন- ডিআরইউ’র দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত সাহা, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন ও মো. শরীফুল ইসলাম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

কাফনের কাপড় পরে সড়ক অবরোধ করলেন সেন্ট মার্টিনবাসী

Next Post

পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন পুতিন

Related Posts

বিবাহ নিবন্ধনে বাধ্যতামূলক হবে ডিজিটাল জন্মসনদ
অন্যান্য

বিবাহ নিবন্ধনে বাধ্যতামূলক হবে ডিজিটাল জন্মসনদ

তুঘলকি কাণ্ড: প্রতিমন্ত্রীর দুই ছেলে ও বংশের নামে ৩ ইউনিয়ন!
অন্যান্য

তুঘলকি কাণ্ড: প্রতিমন্ত্রীর দুই ছেলে ও বংশের নামে ৩ ইউনিয়ন!

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
অন্যান্য

দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা

Next Post
পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন পুতিন

পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন পুতিন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামে মৃত্যু ছাড়াল ৬৫০

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

19 November 2024

শীতকালে আগুন লাগার ঘটনা বেশি ঘটে: ফায়ার সার্ভিস

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার